শীতে যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু হবে কম: ফাউচি

বিদেশ ডেস্ক
১০ অক্টোবর ২০২১, ১৮:০৩আপডেট : ১০ অক্টোবর ২০২১, ১৮:০৩

যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি বলেছেন, এবারের শীতে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা কমে আসতে পারে। শনিবার সম্প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। মার্কিন সংবাদমাধ্যম দ্য হিল এখবর জানিয়েছে।

মার্কিন প্রেসিডেন্টের প্রধান মেডিক্যাল উপদেষ্টা ছিলেন ফাউচি। তিনি বাইরে ও যে কোনও সমাবেশে টিকা নেওয়া থাকুক বা না থাকুক মানুষকে মাস্ক পরামর্শ দিয়েছেন।

ফাউচি বলেন, আমি দৃঢ়ভাবে ধারণা করছি যে, হাসপাতালে ভর্তির মতোই করোনায় মৃতের সংখ্যা কমে আসবে। তবে কত দ্রুত এই সংখ্যা কমে আসবে তা নির্ভর করছে পরিস্থিতির ওপর। আর এই পরিস্থিতি প্রভাবিত হবে ঠান্ডা আবহাওয়া, বাইরে মানুষের কর্মকাণ্ড ও সিডিসির বিধিমালা মানা হচ্ছে কিনা তার ওপর।

ফাউচি আরও বলেন, সৌভাগ্যবশত, এখন গত কয়েক সপ্তাহ ধরে আমরা আক্রান্ত ও হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যা নিম্নগামিতা দেখছি। মৃত্যু এখনও কম নয়, কিন্তু তা সংখ্যায় কমে আসছে। এটি সংক্রমণ কমে আসার একটি সূচক।

সেপ্টেম্বরে এই সংক্রামক রোগ বিশেষজ্ঞ সতর্ক করে বলেছিলেন, ডেল্টা ভ্যারিয়েন্ট যুক্তরাষ্ট্রের জন্য এখনও উদ্বেগজনক।

বিশ্বে সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ তথ্য অনুসারে, দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৪ কোটি ৪৩ লাখ ছাড়িয়ে গেছে এবং মৃত্যু হয়েছে ৭ লাখ ১২ হাজারের বেশি মানুষের।

/এএ/
সম্পর্কিত
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের