মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যার নথি প্রকাশে ফেসবুকের আপত্তি

বিদেশ ডেস্ক
১৪ অক্টোবর ২০২১, ১৮:১২আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ১৮:১২

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের এক বিচারকের নির্দেশে মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর দেশটির সেনাবাহিনীর গণহত্যা সংশ্লিষ্ট অভ্যন্তরীণ নথি প্রকাশের বিরুদ্ধে আইনি লড়াই শুরু করছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। এসব নথিতে গণহত্যা সহিংসতার উসকানি দেওয়া ফেসবুক অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য রয়েছে। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ এখবর জানিয়েছে।

মার্কিন বিচারক জিয়া ফারুকির সেপ্টেম্বরে দেওয়া এক নির্দেশে ফেসবুককে মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে সহিংসতা উসকে দিতে সরকার সমর্থিত অ্যাকাউন্টগুলোর কনটেন্ট প্রকাশ করার জন্য। একই সঙ্গে গণহত্যার উসকানির বিষয়ে ফেসবুকের অভ্যন্তরীণ তদন্ত সংশ্লিষ্ট নথিগুলোও প্রকাশের নির্দেশ দেন।

পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার পক্ষ থেকে এসব নথি চাওয়া হয়েছে। রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের গণহত্যার অভিযোগ এনে ২০১৯ সালে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করেছে দেশটি।

বুধবার আদালতে দাখিল করা এক আবেদনে ফেসবুক বলেছে, তারা গাম্বিয়ার সঙ্গে কাজ করতে আগ্রহী এবং মিয়ানমারের বিরুদ্ধে মামলায় কয়েকশ মিলিয়ন পৃষ্ঠা সংশ্লিষ্ট প্রকাশ্য নথি সরবরাহ করতে রাজি আছে। কিন্তু কোম্পানিটি দাবি করেছে বিচারক তার নির্দেশে অপ্রকাশ্য তথ্য প্রকাশের নির্দেশ দিয়েছেন। যার মধ্যে রয়েছে ফেসবুকের অভ্যন্তরীণ তদন্তের প্রতিবেদন। যা যুক্তরাষ্ট্রের গোপনীয়তা ও মত প্রকাশের অধিকার পরিপন্থী।

বিচারক ফারুকি তার নির্দেশে বলেছেন, যুক্তরাষ্ট্রের স্টোরড কমিউনিকেশন অ্যাক্ট অনুসারে গাম্বিয়ার সব অনুরোধ অনুমোদন যোগ্য ।

রোহিঙ্গা গণহত্যায় ফেসবুকের ভূমিকা সুপ্রতিষ্ঠিত। ২০১৮ সালে ফেসবুকের নিয়োগকৃত একটি কমিশনের প্রতিবেদনে উঠে এসেছে, রোহিঙ্গাদের বিরুদ্ধে সহিংসতা উসকে দিতে এই প্ল্যাটফর্ম ব্যবহার করা হয়েছে। ওই বছরের আগস্টে ফেসবুক মিয়ানমারে ২০ টি সংগঠন ও ব্যক্তিকে নিষিদ্ধ করে। এদের মধ্যে একজন সামরিক কমান্ডারও রয়েছেন।

 

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম