যুক্তরাষ্ট্রে করোনার বুস্টার ডোজের অনুমোদন

বিদেশ ডেস্ক
২১ অক্টোবর ২০২১, ১৪:২৬আপডেট : ২১ অক্টোবর ২০২১, ১৪:২৬

যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) করোনাভাইরাসের বুস্টার ডোজের অনুমোদন দিয়েছে। বুধবার মডার্না এবং জনসন অ্যান্ড জনসনের টিকার বুস্টার ডোজ প্রয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া এফডিএ জানিয়েছে, অন্য যেকোনও টিকা গ্রহণকারী মার্কিনিরা অনুমোদিত দুই টিকার বুস্টার ডোজ নিতে পারবে।

এফডিএ কমিশনার জেনেট উডকক এক বিবৃতিতে বলেছেন, কোভিড-১৯ রোগ থেকে সুরক্ষা পাওয়া অব্যাহত রাখতে অনুমোদিত বুস্টার টিকা পাওয়া যাওয়াটা গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন পূর্ণ ডোজ টিকা গ্রহণকারীদের টিকার কার্যকারিতা সময়ের সঙ্গে সঙ্গে কমে যেতে পারে।

এফডিএ’র এই সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের লাখ লাখ মানুষ মারাত্মক সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্ট থেকে সুরক্ষা পাবে। এর আগে সংস্থাটি ৬৫ বা তার চেয়েও বেশি বয়সীদের জন্য ফাইজারের টিকাগ্রহণকারীদের জন্য একই টিকার বুস্টার ডোজ অনুমোদন দেয়।

গত সপ্তাহে এফডিএ’র একটি উপদেষ্টা প্যানেল একই বয়সীদের জন্য মডার্না টিকার তৃতীয় ডোজ ব্যবহারের সুপারিশ করেছিল। একই সঙ্গে, জনসন অ্যান্ড জনসনের এক ডোজের টিকা নেওয়া সবাইকে প্রথমটি দেওয়ার অন্তত দুই মাস পর দ্বিতীয় ডোজ দেওয়ারও সুপারিশ করা হয়।

এফডিএ কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েলে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তারা বুস্টার ডোজ গ্রহীতাদের বয়সসীমা ৪০ বছরে নামিয়ে আনার চিন্তাভাবনা করছেন। ইসরায়েল এরই মধ্যে তাদের জনগণকে গণহারে ফাইজারের টিকার বুস্টার ডোজ দিয়েছে।

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম