মার্কিন সেনাবাহিনীর হাইপারসোনিক পরীক্ষা ব্যর্থ

বিদেশ ডেস্ক
২২ অক্টোবর ২০২১, ১৯:৪৩আপডেট : ২২ অক্টোবর ২০২১, ১৯:৪৩

চীন ও রাশিয়ার সঙ্গে হাইপারসোনিক (শব্দের চেয়ে কয়েকগুণ দ্রুতগতিসম্পন্ন) অস্ত্র নির্মাণের প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষা দফতর জানিয়েছে, হাইপার অস্ত্র নির্মাণে তাদের সর্বশেষ পরীক্ষা সফল হয়নি। সিএনএন এখবর জানিয়েছে।

পেন্টাগনের বিবৃতিতে বলা হয়েছে, হাইপারসোনিক গতি পাওয়ার জন্য রকেটে ব্যবহৃত একটি যন্ত্র ব্যর্থ হয়েছে।

রকেটটি ব্যর্থ হওয়াতে পেন্টাগন হাইপারসোনিক গ্লাইড বডির পরীক্ষা করতে পারেনি। যা এমন অস্ত্র তৈরির জন্য মূল্য উপাদান।

কর্মকর্তারা পরীক্ষাটির পর্যালোচনা শুরু করেছেন। বৃহস্পতিবার আলাস্কা অঙ্গরাজ্যের কোডিয়াকে অবস্থিত প্যাসিফিক স্পেসপোর্ট কমপ্লেক্সে এই পরীক্ষা করা হয়।

চীন ও রাশিয়া নিজেদের হাইপারসোনিক অস্ত্র নির্মাণের কাজ এগিয়ে নেওয়ায় পেন্টাগন এই প্রকল্পকে অগ্রাধিকার দিয়ে বাস্তবায়ন করছে। এর আগে এপ্রিলেও পেন্টাগনের উদ্যোগ ব্যর্থ হয়েছিল।

উল্লেখ্য, শব্দের গতি হচ্ছে প্রতি সেকেণ্ডে ১ হাজার ১২৫ ফুটের মতো। অনেক সামরিক বিমান এর চেয়ে বেশি দ্রুত ‘সুপারসনিক’ গতিতে উড়তে পারে। কিন্তু একটা হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ছুটতে পারে শব্দের চেয়ে পাঁচ থেকে ৯ গুণ বেশি গতিতে। ফলে এটি যে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে এড়িয়ে যেতে পারে।

/এএ/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম