উদ্বেগজনক ইস্যুতে চীন-মার্কিন আলোচনায় অগ্রগতি

বিদেশ ডেস্ক
২৬ অক্টোবর ২০২১, ২১:০৩আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ২১:০৩

অর্থনৈতিক ও বাণিজ্যের উদ্বেগজনক ইস্যুতে চীন ও মার্কিন সরকারের আলোচনায় কিছুটা অগ্রগতি হয়েছে। চীনের ভাইস প্রিমিয়ার লিউ হি ও যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী জ্যানেট ইয়েলেন চার মাসের মধ্যে দ্বিতীয়বার ফোনালাপ করেছেন। এই ফোনালাপের পর বেইজিংয়ের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে একথা বলা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ এখবর জানিয়েছে।

মঙ্গলবার বেইজিংয়ের বিবৃতিতে এই আলোচনাকে ‘বাস্তববাদী, অকপট এবং গঠনমূলক’ বলে উল্লেখ করা হয়েছে। দুই পক্ষ যোগাযোগ জোরদার ও ক্ষুদ্র অর্থনীতির নীতির বিষয়ে সমন্বয়ের একমত হয়েছে।

গত মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ফোনালাপের পর ওয়াশিংটন-বেইজিংয়ের সম্পর্কের উন্নতি হতে শুরু করে। জলবায়ু আলোচনার সঙ্গে সম্পর্কিত অগ্রগতি নিয়ে বেইজিংয়ের ওপর বাইডেন প্রশাসনের হতাশার পর ফোনালাপ অনুষ্ঠিত হয়েছিল। এর কিছুদিনের মধ্যে হুয়াওয়ে টেকনোলজি কোম্পানির প্রধান আর্থিক কর্মকর্তা মেং ওয়াঝুকে মুক্তি দিতে এক সমঝোতায় পৌঁছায় দুই দেশ।

ওই ঘটনার পর থেকেই বিশ্বের বড় দুটি অর্থনীতি ট্রাম্প শাসনামলে নীরব থাকা যোগাযোগ লাইন পুনরায় গঠনে এগিয়ে যায়। তারিখ নির্ধারিত না হলেও বাইডেন ও শি জিনপিং ভার্চুয়ালি প্রথম সম্মেলনের প্রস্তুতি নিচ্ছেন।

ব্লুমবার্গের খবরে বলা হয়েছে, জুনে প্রথম ফোনালাপের চেয়ে এবার চীনা বিবৃতিতে ইতিবাচক সুর ছিল। যদিও বাণিজ্যিক ও অর্থনৈতিক ইস্যুতে গুরুত্বপূর্ণ অগ্রগতি কম হয়েছে।

চীনের পক্ষ থেকে মার্কিন শুল্ক ও চীনা কোম্পানির সঙ্গে মার্কিন আচরণের বিষয়টি তুলে ধরা হয়েছে। তবে চীনা বা মার্কিন বিবৃতিতে এসব বিষয়ে মার্কিন বাণিজ্যমন্ত্রীর কোনও প্রতিক্রিয়া ও বক্তব্য উল্লেখ করা হয়নি।

 

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম