পাঁচ বছরের বেশি বয়সীদের ফাইজার টিকা দেওয়ার সুপারিশ

বিদেশ ডেস্ক
২৭ অক্টোবর ২০২১, ১২:১৫আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ১২:১৫

পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনাভাইরাসের ফাইজার/বায়োএনটেক টিকা প্রয়োগের সুপারিশ করেছে মার্কিন সরকারের একটি বিশেষজ্ঞ প্যানেল। খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) বিশেষজ্ঞরা মঙ্গলবার এই সুপারিশ করেছেন। এর ফলে কয়েক সপ্তাহের মধ্যে টিকাটি জরুরি প্রয়োগের অনুমোদন পেতে পারে।

গত সেপ্টেম্বরে ফাইজার/বায়োএনটেক জানায়, পরীক্ষায় পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশুদের ওপর টিকাটি নিরাপদ দেখা গেছে। যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই ১২ বছরের বেশি বয়সীদের টিকাটি প্রদান করছে। সাম্প্রতিক সুপারিশ অনুমোদন পেলে যুক্তরাষ্ট্রের আরও ২ কোটি ৮০ লাখ শিশু টিকা নিতে পারবে।

বিশেষজ্ঞ প্যানেলের সুপারিশ চূড়ান্ত অনুমোদন দেবে এফডিএ এবং রোগ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)। আশা করা হচ্ছে আগামী ২ নভেম্বর এই অনুমোদন দেওয়া হবে। এর ফলে পরদিন থেকে টিকা প্রদান শুরু হতে পারে।

এফডিএ বিশেষজ্ঞ প্যানেল বলছে টিকা নেওয়ার সুবিধা অন্য স্বাস্থ্য ঝুঁকির চেয়ে বেশি। কোম্পানির পরীক্ষার তথ্যে গেছে, ওই বয়সসীমার শিশুদের অ্যান্টিবডি বাড়াতে সক্ষম টিকাটি।

যুক্তরাষ্ট্রের সরকারি তথ্যে দেখা যাচ্ছে করোনা মহামারির শুরু থেকে ১১ বছর বয়সী ১৬০ শিশুর মৃত্যু হয়েছে। দেশটিতে মোট সাত লাখ ৪০ হাজার মানুষের করোনায় মৃত্যু হয়েছে।

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম