হোয়াইট হাউসের মুখপাত্রের করোনা শনাক্ত

বিদেশ ডেস্ক
০১ নভেম্বর ২০২১, ১০:৪৪আপডেট : ০১ নভেম্বর ২০২১, ১০:৪৪

হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকির করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রবিবার এক বিবৃতিতে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, কোভিড শনাক্ত  হলেও ৪২ বছরের সাকির অবস্থা গুরুতর নয়।  করোনার টিকা নিয়েছেন তিনি। উপসর্গগুলোও খুব জটিল নয়।

সর্বশেষ গত মঙ্গলবার বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেন সাকি। এ সময় তারা মাস্ক পরিহিত ছিলেন এবং সামাজিক দূরত্বের অংশ হিসেবে নিজেদের মধ্যে ছয় ফুট দূরত্ব বজায় রাখেন। তবে সম্প্রতি পরিবারের কয়েকজন সদস্যের করোনা শনাক্ত হওয়ায় তিনি বাইডেনের সঙ্গে ইউরোপ সফরে যাওয়া থেকে বিরত ছিলেন।

প্রেসিডেন্ট বাইডেনেরও শনিবার কোভিড পরীক্ষা করা হয়েছে। তবে তার নেগেটিভ এসেছে।

এদিকে জেন সাকি এক বিবৃতিতে জানিয়েছেন, গত বুধবার থেকে প্রেসিডেন্ট বা হোয়াইট হাউসের ঊর্ধ্বতন কোনও কর্মকর্তার সঙ্গে তার দেখা হয়নি। বর্তমানে তিনি বাসা থেকে কাজ করছেন। ১০ দিন পর্যন্ত কোয়ারেন্টিনে থাকার পর ফের টেস্ট করাবেন। ওই পরীক্ষায় নেগেটিভ আসলে হোয়াইট হাউসে নিয়মিত কাজে যোগ দেবেন তিনি। তার আগ পর্যন্ত হোম অফিস চালিয়ে যাবেন।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম