ফেসবুক ছাড়া উচিত জাকারবার্গের: সাবেক কর্মী

বিদেশ ডেস্ক
০২ নভেম্বর ২০২১, ১৬:৫২আপডেট : ০২ নভেম্বর ২০২১, ১৭:০২

ফেসবুকের প্রধান নির্বাহীর (সিইও) পদ থেকে সরে যেতে মার্ক জাকারবার্গের প্রতি আহ্বান জানিয়েছেন কোম্পানিটির সাবেক কর্মী এবং হুইসেলব্লোয়ার ফ্রান্সিস হগেন। তিনি বলেছেন, ব্যবহারকারীদের নিরাপত্তায় গুরুত্ব দেওয়া কোনও নেতার হাতেই এই ব্যবসা আরও ভালো হবে।

ফ্রান্সিস হগেন বলেছেন, গত সপ্তাহে নাম বদল করা ফেসবুকের প্যারেন্ট কোম্পানি মেটা সম্ভবত এর প্রতিষ্ঠাতা দায়িত্বপ্রাপ্তকে বদলাবে না। লিসবনে এক ওয়েব সামিটে ফেসবুকের সাবেক কর্মী হগেন বর্তমান সমস্যা নিরসনে গুরুত্ব দেওয়ার বদলে মেটাভার্স কনসেপ্টে বিনিয়োগ বাড়ানোয় জাকারবার্গের সমালোচনা করেন।

জাকারবার্গের পদত্যাগ করা উচিত কিনা এমন প্রশ্নের জবাবে হগেন বলেন, ‘আমি মনে করি ফেসবুক এমন কাউকে পেলে আরও শক্তিশালী হবে যিনি নিরাপত্তায় গুরুত্ব দেবেন, ফলে হ্যাঁ।’ তিনি বলেন, ‘ফেসবুকের ৫৪ শতাংশ ভোটিং শেয়ার জাকারবার্গের হাতে। তিনিই চেয়ারম্যান এবং সিইও আর আমার মনে হয় একটি সর্বনিম্ন শেয়ারধারীদের সিইও বাছাইয়ের অধিকার থাকা উচিত। আর সেকারণেই আমি মনে করছি তিনি সিইও থাকলে কোম্পানি বদলের সম্ভাবনা নাই।’

ব্যবহারকারীদের নিরাপত্তা এবং অপতথ্য মোকাবিলা সংক্রান্ত ফেসবুকের হাজার হাজার নথি ফাঁস করে দেন ফ্রান্সিস হগেন। তিনি বলেন, ‘আশা করি তিনি দেখতে পাবেন দুনিয়ায় করার মতো আরও ভালো কাজ রয়েছে আর এটা অন্য কারো জন্য লাগাম ধরার সুযোগ হয়ে উঠতে পারে।’

মেটাভার্স কনসেপ্টে আরও বেশি বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ায় মার্ক জাকারবার্গের কঠোর সমালোচনা করেন ফ্রান্সিস হগেন। তিনি বলেন, কংগ্রেস, নিয়ন্ত্রক এবং সংবাদমাধ্যমে ফাঁস করে দেওয়া তার নথিতে দেখা গেছে, মৌলিক নিরাপত্তা ব্যবস্থায় বেশি বিনিয়োগ করা উচিত আর ভার্চুয়াল বাস্তবতায় সম্প্রসারণের প্রয়োজন নেই।

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম