প্রকৃতি রক্ষায় ১৭ হাজার কোটি টাকা দান করবেন বেজোস

বিদেশ ডেস্ক
০২ নভেম্বর ২০২১, ২০:২৩আপডেট : ০২ নভেম্বর ২০২১, ২০:২৩

অ্যামাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোস জানিয়েছেন মহাকাশ ভ্রমণের সময় তিনি প্রকৃতির ভঙ্গুর পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন। আর এই অবস্থা ঠিক করতে তিনি দুইশ’ কোটি ডলার অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ১৭ হাজার ১৩৯ কোটি টাকারও বেশি।

গ্লাসগোতে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ২৬ এ বিশ্বের শীর্ষ ধনী জেপ বেজোস জানিয়েছেন এই অর্থ বেজোস আর্থ ফান্ড থেকে ভূমি বিন্যাস এবং খাদ্য ব্যবস্থা পরিবর্তনে বরাদ্দ দেওয়া হবে। তিনি বলেন, ‘বিশ্বের বহু অংশে প্রকৃতি ইতোমধ্যেই কার্বন শোষণকারী থেকে কার্বনের উৎস হয়ে গেছে।’ সামগ্রিকভাবে জলবায়ু মোকাবিলায় এক হাজার কোটি ডলার ব্যয় করার পরিকল্পনা করেছে বেজোস আর্থ ফান্ড।

বিশ্বের সবচেয়ে বড় অনলাইন খুচরা বিক্রেতা সাইটের প্রতিষ্ঠাতা বেজোস গ্লাসগোতে তার মহাকাশ ভ্রমণের অভিজ্ঞতা বর্ণনা করেন। গত জুলাইতে নিজস্ব রকেট নিউ শেপার্ডে চড়ে মহাকাশ ভ্রমণ করেন তিনি। সেসময় পৃথিবীর দুরাবস্থা দেখতে পান তিনি।

বেজোস বলেন, ‘আমাকে বলা হয়েছিলো মহাকাশ থেকে পৃথিবী দেখলে দৃষ্টিভঙ্গি বদলে যাবে কিন্তু সেটা এতোটা সত্য হবে তার জন্য প্রস্তুত ছিলাম না। সেখান থেকে পৃথিবীর দিকে তাকালে দেখা গেলো বায়ুমণ্ডল পাতলা, পৃথিবী সসীম আর খুবই ভঙ্গুর। এখন এটা গুরুত্বপূর্ণ বছর, আর আমরা সবাই জানি এটাই সিদ্ধান্ত গ্রহণের দশক। সেই কারণে আমাদের পৃথিবীর সুরক্ষায় আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে।’

গত সেপ্টেম্বরে প্রকৃতি এবং আদিবাসী মানুষ ও সংস্কৃতির সুরক্ষায় একশ’ কোটি ডলার দেওয়ার প্রতিশ্রুতি দেয় বেজোস আর্থ ফান্ড। মঙ্গলবার আরও দুইশ’ কোটি ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বেজোস বলেন আফ্রিকার দুই তৃতীয়াংশ উৎপাদনক্ষম জমি নষ্ট হয়েছে কিন্তু সেগুলো আবার ঠিক করা সম্ভব।

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম