নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত হলেন সাবেক পুলিশ ক্যাপ্টেন

বিদেশ ডেস্ক
০৩ নভেম্বর ২০২১, ১১:৪৪আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ১১:৪৪

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের পরবর্তী মেয়র নির্বাচিত হয়েছেন সাবেক পুলিশ ক্যাপ্টেন এরিক অ্যাডামস। যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে অনুষ্ঠিত এবারের নির্বাচনে অন্যতম ইস্যু হয়ে ওঠে পুলিশ ও অপরাধের বিষয়ে প্রার্থীর অবস্থান। এমন অবস্থায় এক সাবেক এক পুলিশ কর্মকর্তাকেই নির্বাচিত করেছে নিউ ইয়র্কের ভোটাররা।

যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহর নিউ ইয়র্কের দ্বিতীয় কৃষ্ণাঙ্গ মেয়র হতে যাচ্ছেন এরিক অ্যাডামস। আইন শৃঙ্খলা ইস্যুতে সংক্ষিপ্ত অবস্থান নিয়ে ডেমোক্র্যাট পার্টির প্রাথমিক নির্বাচনে প্রথম জয় পান তিনি। অপরাধ এবং পুলিশ কর্মকর্তা হিসেবে অভিজ্ঞতার কারণে নির্বাচনি প্রচারণায় বিরোধী রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিয়ার আক্রমণের মুখে পড়েন তিনি।

তরুণ বয়সে অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার হয়ে এক পুলিশ কর্মকর্তার নির্যাতনের শিকার হন এরিক অ্যাডামস। পরে তিনি পুলিশ কর্মকর্তা হয়ে পুলিশ বিভাগের কঠোর সমালোচক হয়ে ওঠেন তিনি। কৃষ্ণাঙ্গ কর্মকর্তাদের পক্ষে এবং অন্যায় আচরণের বিরুদ্ধে সরব থেকেছেন তিনি। তবে পুলিশে অর্থায়ন কমিয়ে তা দিয়ে অপরাধের মূল কারণ নিরসনে দেওয়া প্রস্তাবের বিরোধিতা করেছেন অ্যাডামস।

গত বছর কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর যুক্তরাষ্ট্রের ছোট-বড় সব শহরেই মূল ইস্যু হয়ে ওঠে পুলিশ ও অপরাধ। কখন আর কোথায় পুলিশ প্রয়োজন তা কেন্দ্র করে বিতর্ক শুরু হয়।

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম