বাইডেন মনোনীতকেই ইসরায়েলে রাষ্ট্রদূত নিয়োগ দিলো যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
০৪ নভেম্বর ২০২১, ১৬:০৪আপডেট : ০৪ নভেম্বর ২০২১, ১৬:০৪

ইসরায়েলে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে প্রেসিডেন্ট জো বাইডেনের মনোনীত প্রার্থীকেই চূড়ান্ত নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার সিনেট ওই নিয়োগ অনুমোদন দেয়। ব্যাংকিং নির্বাহী থমাস নাইডস এই নিয়োগ পেয়েছেন। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ দেশটিতে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করবেন তিনি।

যুক্তরাষ্ট্রের প্রখ্যাত ব্যাংক মরগান স্টানলির ব্যবস্থাপনা পরিচালক এবং ভাইস চেয়ারম্যান থমাস নাইডস। সিনেটে কণ্ঠভোটে তার নিয়োগ চূড়ান্ত হয়। এই কণ্ঠভোট মূলত ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে বিভক্ত হয়ে পড়ে।

থমাস নাইডস এর আগে অন্য বড় ব্যাংকেও কাজ করেছেন। ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

প্রেসিডেন্ট জো বাইডেন বেশ কয়েক জনকে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন দিয়েছেন। তবে এর অনেকগুলোই সিনেটের অনুমোদন পেতে ব্যর্থ হয়েছে।

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম