লাদেনের মরদেহের ছবি তুলেছিলেন কিলিং মিশনে অংশ নেওয়া মার্কিন সেনা

বিদেশ ডেস্ক
২০ জানুয়ারি ২০১৬, ২৩:০১আপডেট : ২০ জানুয়ারি ২০১৬, ২৩:০১

নিহত আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেননৌ, সেনা ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত মার্কিন নেভি সিল বাহিনীর এক সাবেক সদস্য ওসামা বিন লাদেনের লাশের ছবি তুলেছিলেন। অননুমোদিত ছবি তোলার কারণে ওই সেনার বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে। তদন্তে দোষী প্রমাণিত হলে শাস্তি পেতে হতে পারে ওই সেনাকে। দ্য ইন্টারসেপ্টের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির এক খবরে এ তথ্য জানা গেছে।
সিল টিমের অভিযানে ২০১১ সালে পাকিস্তানের অ্যাবোটাবাদে নিহত হন আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেন। অভিযানে ম্যাথিউ বিসোনেট নামে এই সেনা অংশ নিয়েছিলেন। লাদেনের মরদেহের ছবি তোলার ক্ষেত্রে মার্কিন সরকারের নিষেধাজ্ঞা ছিল।
ম্যাথিউ বিসোনেট নামে এ নেভি সিল সদস্যের গুলিতেই লাদেন নিহত হন। সম্প্রতি ওই অভিযান নিয়ে ম্যাথিউয়ের লেখা বই ‘নো ইজি ডে’ বইয়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ তথ্য ফাঁসের অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়। তদন্ত কর্মকর্তাদের কাছে তিনি লাদেনের মরদেহের ছবি তোলার বিষয়টি স্বীকার করেছেন। যে কম্পিউটারে লাদেনের এসব ছবি রেখেছিলেন সেই কম্পিউটারের হার্ডডিস্ক তদন্ত কর্মকর্তাদের হাতে তুলে দিয়েছেন তিনি।
ম্যাথিউ জানান, যাতে করে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া না হয় সেজন্য তিনি হার্ডডিস্ক তদন্ত কর্মকর্তাদের দিয়েছেন।

তদন্তকারীরা ম্যাথিউয়ের কম্পিউটারে পরামর্শক ও মার্কিন নেভি সিল টিম-৬-এ কাজ করার ছবি ও বিস্তারিত তথ্য পেয়েছেন।

মার্কিন সরকার লাদেনের মৃত্যুর পর তার দেহের কোনও ছবি প্রকাশ করেনি। দেশটির পক্ষ থেকে দাবি করা হয়, অভিযানে নিহত হওয়ার লাদেনের লাশ সাগরে ভাসিয়ে দেওয়া হয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা লাদেনকে জাতীয় নিরাপত্তায় হুমকি  এবং যুক্তরাষ্ট্র এ জয় উদযাপন করবে না বলে উল্লেখ করেছিলেন।

ম্যাথিউয়ের এক আইনজীবী রবার্ট লাসকিন জানান, তার মক্কেলের বিরুদ্ধে আগেই তদন্ত হয়েছে। জাস্টিস ডিপার্টমেন্ট গত আগস্টে তদন্ত বন্ধ করে দেয়।

লাসকিন আরও জানান, ২০১৪ সালে তিনি সরকারের সঙ্গে ম্যাথিউয়ের এক চুক্তি করান। যাতে করেন ম্যাথিউ তার বইয়ের লাভের কয়েক মিলিয়ন ডলার সরকার দিতে রাজি হন।

তবে লাদেনের মরদেহের ছবির বিষয়ে লাসকিন কোনও মন্তব্য করতে রাজি হননি।

কম্পিউটারে তদন্তকারীরা লাদেনের ছবির পাশাপাশি কিছু তথ্য পেয়েছেন যার ভিত্তিতে তার বিরুদ্ধে আরও বড় আকারের তদন্ত করবে দেশটির ন্যাভাল ক্রিমিনাল ইনভেস্টিগেটিভ সার্ভিস। তদন্তকারীরা ইতোমধ্যে ম্যাথিউয়ের ব্যবসায়িক ক্ষেত্রগুলোতে অনুসন্ধান শুরু করেছেন। নিজের সামরিক সরঞ্জাম সরবরাহ প্রতিষ্ঠানে অননুমোদিতভাবে সিল এর যোগাযোগ কাজে লাগিয়েছেন কিনা তা খতিয়ে দেখছে তারা। সূত্র: ডন, টাইমস অব ইন্ডিয়া।

/এএ/

সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী