বেইজিং অলিম্পিক বয়কটের কথা ভাবছে যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
১৯ নভেম্বর ২০২১, ১০:০৬আপডেট : ১৯ নভেম্বর ২০২১, ১১:৫৭

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২২ সালের শীতকালীন অলিম্পিক কূটনৈতিকভাবে বয়কটের কথা চিন্তা করছে যুক্তরাষ্ট্র। মেক্সিকো ও কানাডার নেতাদের সঙ্গে বৈঠকের আগে বাইডেন বলেন, ‘আমরা এমনটা বিবেচনা করছি।’

কূটনৈতিক বয়কটের অর্থ হবে যুক্তরাষ্ট্র ওই আয়োজনে উপস্থিত থাকতে কোনও কর্মকর্তা পাঠাবে না যুক্তরাষ্ট্র। চীন-মার্কিন সম্পর্ক নিয়ে উত্তেজনা বৃদ্ধির মধ্যে এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে ওয়াশিংটন।

গত সোমবার প্রথমবারের মতো জো বাইডেন সরাসরি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলোচনা করেন। হোয়াইট হাউজে বাইডেনের মুখপাত্র জেন পিসাকি বলেছেন সোমবার তিন ঘণ্টার ভার্চুয়াল বৈঠক চীন ও যুক্তরাষ্ট্রের নেতারা অলিম্পিক নিয়ে আলোচনা করেননি।

চীন মানবাধিকার হরণ করছে বলে অভিযোগ তুলে এর প্রতিবাদে কূটনৈতিক বয়কটের আহ্বান জানিয়ে আসছে ডেমোক্র্যাট এবং রিপাবলিকান উভয় দলের আইন প্রণেতারা। কূটনৈতিক বয়কটে অ্যাথলেটরা ক্ষতিগ্রস্ত হবেন না। তবে জেন পিসাকি বলেছেন অলিম্পিকে উপস্থিতি কেমন হবে তা এখনও চূড়ান্ত করছে যুক্তরাষ্ট্র। আগামী ৪ ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা রয়েছে শীতকালীন অলিম্পিক।

যুক্তরাষ্ট্র অভিযোগ করে থাকে চীন সংখ্যালঘু উইঘুর মুসলিমদের ওপর গণহত্যা চালাচ্ছে। হংকংয়ের রাজনৈতিক স্বাধীনতা দমনে চীনের ভূমিকা নিয়েও আপত্তি রয়েছে যুক্তরাষ্ট্রের।

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক