বাইডেনের গণতন্ত্র সম্মেলনে আমন্ত্রিত ১১০ দেশ, তালিকায় নেই বাংলাদেশ

বিদেশ ডেস্ক
২৪ নভেম্বর ২০২১, ১২:১৩আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১২:১৩

আগামী ডিসেম্বরে বিশ্বের প্রায় ১১০টি দেশকে নিয়ে ভার্চুয়াল গণতন্ত্র সম্মেলন আয়োজন করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটে আমন্ত্রিত দেশগুলোর তালিকা প্রকাশ করা হয়েছে। এতে দক্ষিণ এশিয়ার ভারত, পাকিস্তান, নেপাল, মালদ্বীপের নাম রয়েছে। তবে বাংলাদেশ এই তালিকায় স্থান পায়নি।

আমন্ত্রণ পায়নি যুক্তরাষ্ট্রের মূল প্রতিদ্বন্দ্বি দেশ চীন। তবে তাইওয়ান আমন্ত্রণ পেয়েছে। ধারণা করা হচ্ছে এতে ক্ষুব্ধ হতে পারে বেইজিং। যুক্তরাষ্ট্রের ন্যাটো মিত্র তুরস্কও আমন্ত্রিত তালিকায় স্থান পায়নি।

মধ্যপ্রাচ্য থেকে আমন্ত্রিত দেশের মধ্যে রয়েছে কেবল ইসরায়েল ও ইরাক। অনলাইন এই গণতন্ত্র সম্মেলন ৯ ও ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রথাগত আরব মিত্র দেশ- মিশর, সৌদি আরব, জর্ডান, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতও আমন্ত্রণ পায়নি।

বাইডেন লাতিন আমেরিকার দেশ ব্রাজিলকেও আমন্ত্রণ জানিয়েছেন। যদিও দেশটির ডানপন্থী প্রেসিডেন্ট জইর বলসোনারোর বিরুদ্ধে কর্তৃত্ববাদী আচরণের অভিযোগ রয়েছে আর তিনি ডোনাল্ড ট্রাম্পের কট্টর সমর্থক।

মানবাধিকার রেকর্ড নিয়ে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে উত্তেজনাপূর্ণ সম্পর্ক থাকার পরও গণতন্ত্র সম্মেলনে আমন্ত্রণ পেয়েছে পোল্যান্ড। কট্টর জাতীয়বাদী প্রধানমন্ত্রী ভিক্টর ওরবানের নেতৃত্বাধীন হাঙ্গেরি আমন্ত্রণ পায়নি।

আফ্রিকায় কঙ্গো, দক্ষিণ আফ্রিকা, নাইজেরিয়া এবং নাইজারসহ আরও কয়েকটি দেশ আমন্ত্রণ পেয়েছে।

গত আগস্টে এই সম্মেলন আয়োজনের ঘোষণা দেয় হোয়াইট হাউজ। তখন বলা হয় তিনটি মূল থিমের ওপর ভিত্তি করে দেশগুলোকে আমন্ত্রণ জানানো হবে। থিমগুলো হলো কর্তৃত্ববাদের বিরুদ্ধে লড়াই, দুর্নীতি মোকাবিলা এবং মানবাধিকারের প্রতি শ্রদ্ধা প্রদর্শন।

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম