উল্কাপিণ্ড ধ্বংসে মিশন শুরু করলো নাসা

বিদেশ ডেস্ক
২৪ নভেম্বর ২০২১, ১৩:৪৫আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১৩:৪৫

বিপজ্জনক হয়ে ওঠা উল্কাপিণ্ড ধ্বংস করার একটি প্রযুক্তি পরীক্ষা করতে একটি মহাকাশযান উৎক্ষেপণ করেছে মার্কিন মহাকাশ সংস্থা নাসা। ডার্ট মিশন নামের এই অভিযানের লক্ষ্য হবে পৃথিবীর দিকে ধেয়ে আসতে থাকা বড় আকারের উল্কাপিণ্ড ধ্বংস করা বা তার গতিপথ বদলে দেওয়া।

নাসার উৎক্ষেপণ করা মহাকাশযানটি ডিমরফস নামের একটি বস্তুকে আঘাত করবে যাতে দেখা যাবে এর গতি এবং কক্ষপথ কতোটা বদলে দেওয়া যায়। কয়েকশ’ মিটার আকারের একটি উল্কাপিণ্ড যদি পৃথিবীতে আছড়ে পড়ে তাহলে তা কোনও একটি উপমহাদেশ জুড়ে ধ্বংসযজ্ঞের কারণ হতে পারে।

ডার্ট মহাকাশযান বহন করা একটি ফ্যালকন ৯ রকেট বুধবার গ্রিনিচ মান সময় ৬টা ২০ মিনিটে ক্যালিফোর্নিয়ার ভ্যানডেনবার্গ মহাকাশ বাহিনীর ঘাঁটি থেকে উৎক্ষেপণ করা হয়। উল্কাপিণ্ড ধ্বংস করে পৃথিবী রক্ষায় এবারই প্রথমবারের মতো এই ধরণের প্রযুক্তি পরীক্ষা করা হচ্ছে। যদিও এই মুহূর্তে কোনও উল্কাপিণ্ড পৃথিবীর জন্য হুমকি তৈরি করছে না।

নাসার প্লানেটারি ডিফেন্স কোঅর্ডিনেশন কার্যালয়ের কেলি ফাস্ট বলেন, ‘ডার্ট শুধু ডিমরফসের কক্ষপথ সামান্য পরিমাণে বদলে দেবে। আর এটাই আমাদের প্রয়োজন যা ভবিষ্যতে আবিষ্কৃত উল্কাপিণ্ডের ক্ষেত্রেও ব্যবহার করা যাবে।’

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম