মিশিগানে গুলিবর্ষণ: প্রাপ্ত বয়স্ক হিসেবে সন্দেহভাজন কিশোরের বিরুদ্ধে অভিযোগ

বিদেশ ডেস্ক
০২ ডিসেম্বর ২০২১, ১৭:৪৫আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ১৭:৪৫

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের একটি স্কুলে গুলিবর্ষণের ঘটনায় সন্দেহভাজন ১৫ বছরের শিক্ষার্থীর বিরুদ্ধে প্রাপ্ত বয়স্ক হিসেবে অভিযোগ আনা হয়েছে। বুধবার প্রসিকিউটররা জানিয়েছেন, অক্সফোর্ড হাই স্কুলের শিক্ষার্থী ইথান ক্রাম্বলির বিরুদ্ধে অভিযোগ আনার ঘোষণা দিয়েছেন। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র খবরে বলা হয়েছে, জিজ্ঞাসাবাদে নিজের দোষ স্বীকার করে ইথান। পুলিশ এখনও হামলার মোটিভ সম্পর্কে জানতে পারেনি।

এই গুলিবর্ষণের ঘটনায় চার শিক্ষার্থী নিহত ও সাতজন আহত হয়। নিহতরা হলো, তাতে মায়রি (১৬), ম্যাডিসিন বল্ডউইন (১৭), হানা সেন্ট জুলিয়ানা (১৪) ও জাস্টিন শিলিং (১৭)।

ইথানের বিরুদ্ধে অভিযোগ আনার ঘোষণা দিয়ে ওকল্যান্ড কাউন্টি প্রসিকিউটর কারেন ম্যাকডোনাল্ড জানান, তার কার্যালয়ের কাছে যথেষ্ট ডিজিটাল প্রমাণ রয়েছে যেগুলো প্রমাণ করে হামলার অনেক আগে থেকেই পরিকল্পনা করা হয়েছে।

পরে এক সংবাদ সম্মেলনে ওকল্যান্ড কাউন্টি শেরিফ মাইকেল বুচার্ড জানান, সন্দেহভাজনের বিরুদ্ধে প্রাপ্ত বয়স্ক হিসেবে অভিযোগ আনা সবচেয়ে উপযুক্ত পদক্ষেপ ছিল।

সন্দেহভাজনকে কিশোর সংশোধন কেন্দ্র থেকে স্থানীয় কাউন্টি কারাগারে স্থানান্তর করা হবে। সেখানে জামানত ছাড়াই তাকে রাখা হবে। পরিবারের নির্দেশে তদন্তকারীদের সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানিয়েছে কিশোর।

/এএ/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী