ইউক্রেনের কাছে রাশিয়ার কর্মকাণ্ড ভীতিজনক: শীর্ষ মার্কিন জেনারেল

বিদেশ ডেস্ক
০৩ ডিসেম্বর ২০২১, ১৭:১১আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১৭:১১

যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তা বলেছেন, ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়ার সামরিক কর্মকাণ্ড বিপুল উদ্বেগের সূচনা করেছে। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফ এর চেয়ারম্যান জেনারেল মার্ক মিলে জানান, রুশ সামরিক কর্মকাণ্ড নিয়ে ওয়াশিংটন যথেষ্ট পরিমাণ নির্দেশক এবং সতর্কতা শনাক্ত করেছে।

রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালালে যুক্তরাষ্ট্র কোন ধরণের পদক্ষেপ নিতে পারে তা জানাতে অস্বীকৃতি জানান মার্ক মিলে। তবে তিনি ওয়াশিংটন এবং ন্যাটো জোটের কাছে ইউক্রেনের সার্বভৌমত্বের গুরুত্বের ওপর জোর দেন।

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল থেকে ওয়াশিংটনগামী এক ফ্লাইটে বসে মার্ক মিলে বলেন, ‘১৯৯১ সাল থেকে স্বাধীন একটি দেশে রাশিয়া যদি আগ্রাসনমূলক সামরিক পদক্ষেপ নেয় তাহলে যুক্তরাষ্ট্র এবং ন্যাটো সদস্য দেশগুলোর তাৎপর্যপূর্ণ জাতীয় নিরাপত্তা স্বার্থ রয়েছে।’

ইউক্রেন জানিয়েছে রাশিয়া দুই দেশের সীমান্তে প্রায় ৯০ হাজার সেনা জড়ো করেছে। তবে মস্কো অভিযোগ করেছে কিয়েভ নিজেরাই সামরিক সরঞ্জাম মোতায়েন করছে।

মার্ক মিলের মন্তব্যের আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন মস্কোকে সতর্ক করে বলেন ইউক্রেনে আগ্রাসন চালানো হলে ‘মারাত্মক মূল্য ও পরিণতি ভোগ’ করেত হবে। সংকট সমাধানে কূটনৈতিক উপায় খুঁজতে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে পরামর্শ দেন তিনি।

উল্লেখ্য, ২০১৪ সালে কিয়েভ এর কাছ থেকে ক্রিমিয়া দখল করে নেয় মস্কো। এছাড়া রাশিয়ার সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা পূর্ব ইউক্রেনের বিপুল এলাকা দখল করে নেয়।

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম