সাপ তাড়ানোর চেষ্টায় পুড়লো ১৫ কোটি টাকার বাড়ি

বিদেশ ডেস্ক
০৪ ডিসেম্বর ২০২১, ২২:১০আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ১২:৫৪

বিরক্তিকর প্রাণী সাপ তাড়ানোর চেষ্টায় যা শুরু হয়েছিল তা শেষ হলো পুরো বাড়িতে দাউ দাউ করা আগুনের লেলিহান শিখায়। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের ডিকারসন এলাকায় প্রায় ১০ হাজার বর্গফুটের একটি বাড়িতে আগুন লাগে। ২৩ নভেম্বর যখন বাড়ির মালিক ধোঁয়া দিয়ে সাপের উপদ্রব কমানোর চেষ্টাকালে এই আগুনের সূত্রপাত হয়। এমনটিই জানিয়েছেন মন্টোগোমারি কাউন্টির ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের প্রধান মুখপাত্র পিট পিরিঞ্জার।

মুখপাত্র পিরিঞ্জার জানান, বাড়িটির বর্তমান মালিকের জন্য সাপের উপদ্রব অনেক দিন থেকেই ছিল। আগের ভাড়াটেকেও একই সমস্যায় পড়তে হয়েছে।

সরকারি তথ্য অনুসারে, সম্প্রতি এই বাড়িটি ১৮ লাখ মার্কিন ডলারে (প্রায় ১৫ কোটি ৪২ লাখ টাকা) কেনা হয়েছিল। আগুনে পুড়ে যাওয়ায় ক্ষয়-ক্ষতির পরিমাণ ১০ লাখ ডলারের বেশি হতে পারে বলে জানান পিরিঞ্জার।

আগুন লাগার কারণ ব্যাখ্যা করে এই কর্মকর্তা জানান, ধোঁয়া তৈরির জন্য কয়লা পুড়ানো হয়েছিল। কিন্তু এসব দাহ্য বস্তুর খুব কাছে রাখা হয়। যার পরিণতিতে বাড়িতে আগুন লাগে।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে সিএনএন জানায়, বেজমেন্টে আগুনের সূত্রপাত্র হলেও দ্রুত তা বহুতল বাড়িতে ছড়িয়ে পড়ে।

পিরিঞ্জার জানান, আগুন লাগার কয়েক ঘণ্টা আগে মালিক বাড়িতে ছিলেন। সৌভাগ্যবশত আগুন লাগার সময় সেখানে কেউ ছিলেন না। এক প্রতিবেশী ধোঁয়া দেখে ৯১১-তে ফোন করেন। স্থানীয় সময় রাত দশটা নাগাদ ৭৫ জন দমকলবাহিনীর সদস্য ঘটনাস্থলে হাজির হয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন।

আগুন নেভানোর পর বাড়ির অবস্থা

তিনি বলেন, ওই এলাকায় কোনও ফায়ার হাইড্র্যান্ট ছিল না। এটি কোনও সমস্যা না, কারণ এতে আমরা অভ্যস্ত। কিন্তু পানির ট্যাংকি আমাদের শাটল করে আনতে হয়েছে। এজন্য আগুন নিয়ন্ত্রণে আনতে কয়েক ঘণ্টা লেগে যায়। পরদিন সকাল হওয়ার আগে পুরোপুরি নেভানো যায়নি।

সরকারি তথ্য অনুসারে, সম্প্রতি এই বাড়িটি ১৮ লাখ মার্কিন ডলারে (প্রায় ১৫ কোটি ৪২ লাখ টাকা)  কেনা হয়েছিল। আগুনে পুড়ে যাওয়ায় ক্ষয়-ক্ষতির পরিমাণ ১০ লাখ ডলারের বেশি হতে পারে বলে জানান পিরিঞ্জার।

আগুন লাগার সময় বাড়িতে কেউ না থাকায় কোনও আহতের খবর পাওয়া যায়নি। আর সাপের অবস্থাও অজ্ঞাত। তবে বাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হওয়ায় ধারণা করা হচ্ছে কোনও প্রাণীর সেখানে বাস করার সম্ভাবনা নাই। সূত্র: সিএনএন

/এএ/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী