ভাইকে সহায়তার অভিযোগে সিএনএনের সঞ্চালক ক্রিস কুমো চাকরিচ্যুত

বিদেশ ডেস্ক
০৫ ডিসেম্বর ২০২১, ১২:০১আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ১২:০১

যৌন অসদাচরণের অভিযোগে গত আগস্টে পদত্যাগ করেন নিউ ইয়র্কের সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো। তাকে সহায়তার অভিযোগে তার ভাই সিএনএনের জনপ্রিয় সঞ্চালক ক্রিস কুমোকে বরখাস্ত করলো সংবাদমাধ্যম সিএনএন।

সিএনএন জানিয়েছে, আমরা আগে যা জানতাম, তার চেয়ে অনেক বেশি পরিমাণে ভাইকে সহায়তায় জড়িত ছিলেন সঞ্চালক ক্রিস কুমো। বরখাস্তের ঘটনায় ৫১ বছর বয়সী ক্রিস কুমো বিবৃতিতে হতাশা প্রকাশ করেছেন। তিনি বলেন, 'সিএনএনে এভাবে আমার সময় শেষ করতে চাইনি'। সিএনএনের জনপ্রিয় উপস্থাপক ছিলেন তিনি। মার্কিন অঙ্গনে বেশ সুপরিচিত ক্রিস কুমো।

নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস নতুন নথি প্রকাশের পর এই সিদ্ধান্ত নিয়েছে সিএনএনের নীতি নির্ধারকরা। নথিতে দেখা গেছে, বড় ভাই অ্যান্ড্রু কুমো যখন গভর্নর ছিলেন তখন তাকে সহায়তা করেছেন ক্রিস কুমো।

২০১৩ সালে সিএনএনে কাজ শুরু করেনে ক্রিস কুমো। পরবর্তীতে তার বড় ভাই অ্যান্ড্রু কুমোর বিরুদ্ধে একাধিক নারীকে যৌন হয়রানির অভিযোগ ওঠে। ওই ঘটনা যুক্তরাষ্ট্রে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। তখনই রাজনীতিবিদ ভাইকে বিভিন্নভাবে সহায়তার অভিযোগ ওঠে ছোট ভাইয়ের বিরুদ্ধে।

উল্লেখ্য, একাধিক নারীকে যৌন হয়রানির অভিযোগ ওঠার পর চলতি বছরের আগস্টে পদত্যাগ করেন নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো। ৬৩ বছরের অ্যান্ড্রু কুমো যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ২০২০ সালে একাধিক নারী কুমোর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করলে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে কর্তৃপক্ষ। নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল কর্তৃক প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, অ্যান্ড্রু কুমো অন্তত ১১ জন নারীকে যৌন হয়রানি করেছেন।

/এলকে/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম