ইরাকে আইএসবিরোধী যুদ্ধ মিশনের ইতি টানলো যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
১০ ডিসেম্বর ২০২১, ১১:০৭আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১৭:২৯

ইরাকে ইসলামিক স্টেট (আইএস)-বিরোধী যুদ্ধ মিশন সমাপ্তের ঘোষণা দিয়েছে মার্কিন নেতৃত্বাধীন বৈশ্বিক জোট। আইএসের বিরুদ্ধে লড়াইয়ে ইরাকের জয়ে ভূমিকা রাখার চার বছর পর এই ঘোষণা দেওয়া হলো। তবে জোটের আড়াই হাজার সেনা মোতায়েন থাকবে এবং সরকারের আমন্ত্রণে ইরাকের নিরাপত্তা বাহিনীকে ‘উপদেশ ও সহযোগিতা’ দেবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

জোটের পক্ষ থেকে আত্মবিশ্বাস প্রকাশ করা হয়েছে যে ইরাকের সঙ্গে এই অংশীদারিত্বের ফলে আইএস পুনরুজ্জীবিত হবে না এবং ইরাকিদের জন্য হুমকি তৈরি করতে পারবে না।

এর আগে জুলাই মাসে এই বছরের শেষ দিকে ইরাক থেকে তাদের যুদ্ধ বাহিনী প্রত্যাহারের বিষয়ে সম্মত হয়েছিল যুক্তরাষ্ট্র। ইরাকে মার্কিন বিমান হামলায় গত বছর ইরানি জেনারেল কাসেম সোলাইমানি ও ইরান সমর্থিত শিয়া নেতা নিহতের পর দেশটিতে যুক্তরাষ্ট্রের সেনাদের উপস্থিতি বড় ইস্যুতে পরিণত হয়েছে।

ইরাকের বিদায়ী পার্লামেন্ট একটি নন-বাইন্ডিং প্রস্তাব পাস করে। যাতে আইএস হুমকির পরও ইরাক থেকে জোট সেনাদের প্রত্যাহারের আহ্বান জানানো হয়।

ইরাকে জোটের ঘাঁটিতে রকেট, মর্টার ও ড্রোন হামলা চালানোর জন্য শিয়া মিলিশিয়াদের দায়ী করা হচ্ছে। বলা হয়ে থাকে, যুক্তরাষ্ট্রকে দেশত্যাগে চাপ দিতে এসব হামলা চালাচ্ছে শিয়া মিলিশিয়ারা।

প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে উৎখাত ও গণবিধ্বংসী অস্ত্র ধ্বংস করতে ২০০৩ সালে মার্কিন নেতৃত্বাধীন জোট ইরাক দখল করে। ২০১১ সালে যুক্তরাষ্ট্রের যুদ্ধের বাহিনী প্রত্যাহার করা হয়। কিন্তু তিন বছর পর বহুজাতিক জোটের অংশ হিসেবে ইরাকে ফিরে তারা। তখন দেশটির বিশাল অংশ দখল করে আইএস জঙ্গিরা।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম