যুক্তরাষ্ট্রে শক্তিশালী টর্নেডো, অর্ধশতাধিক মানুষের প্রাণহানির শঙ্কা

বিদেশ ডেস্ক
১১ ডিসেম্বর ২০২১, ১৭:৩৯আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ২৩:১২

যুক্তরাষ্ট্রে শুক্রবার বেশ কয়েকটি টর্নেডো আঘাত হেনেছে। এতে শুধু কেন্টাকিতেই অন্তত ৫০ জনের প্রাণহানির আশঙ্কার কথা জানিয়েছেন রাজ্যের গভর্নর অ্যান্ডি বেশার। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।

কেন্টাকিসহ পাঁচটি রাজ্যে এদিন ২৪টি টর্নেডো আঘাত হানে। বাকি রাজ্যগুলো হচ্ছে আরাকানসাস, ইলিনয়েস, মিশৌরি ও টেনিসি। আরাকানসাসের স্থানীয় কর্তৃপক্ষ সেখানে এ পর্যন্ত দুই জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেশার জানান, তার রাজ্যে অধিকাংশ ক্ষয়ক্ষতি হয়েছে গ্রেভ কাউন্টি এলাকায়। সেখানকার মেফিল্ড শহরটি টর্নেডোর নজিরবিহীন তাণ্ডবের শিকার হয়েছে।

স্থানীয় সময় শনিবার সকালে এক ব্রিফিংয়ে এ নিয়ে কথা বলেছেন গভর্নর অ্যান্ডি বেশার। তিনি জানান, তাদের বিশ্বাস কেন্টাকিতে মৃতের সংখ্যা ৫০ ছাড়িয়ে যাবে। এটি ৭০ থেকে ১০০-এর কাছাকাছিও হতে পারে।

তিনি কেন্টাকির ইতিহাসে এটিকে সবচেয়ে মারাত্মক টর্নেডো হিসেবে আখ্যায়িত করেন।

অ্যান্ডি বেশার বলেন, টর্নেডো আঘাত হানার সময় ১১০ জনের মতো লোক একটি মোমবাতি কারখানায় ছিল। সেখানে হয়তো অনেককেই আমাদের হারাতে হবে।

এই টর্নেডোকে একটি ব্যাপকভিত্তিক বিপর্যয় হিসেবে আখ্যায়িত করেছেন রাজ্যের জরুরি ব্যবস্থাপনা পরিচালক মাইকেল ডরসেট। অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টা চলমান রয়েছে বলেও জানান তিনি।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম