ওমিক্রনের বিস্তার ঠেকাতে বাইডেনের একগুচ্ছ পদক্ষেপ

বিদেশ ডেস্ক
২১ ডিসেম্বর ২০২১, ২২:৩৮আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ২২:৩৮

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টের বিস্তার ঠেকাতে বেশ কিছু পদক্ষেপ নিচ্ছে। এসবের মধ্যে রয়েছে ৫০ কোটি কোভিড টেস্ট কিট ক্রয়। এসব কিট বিনামূল্যে পাওয়া যাবে। একই সঙ্গে ১ হাজার সামরিক চিকিৎসাকর্মীকে মাঠে নামানো হবে। মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, মঙ্গলবার বাইডেন জাতির উদ্দেশে ভাষণ দেবেন। ভাষণে তিনি এসব পদক্ষেপ ঘোষণা ছাড়াও ছুটির মৌসুমে নিজেদের সুরক্ষিত রাখার আহ্বান জানাবেন।

এক সিনিয়র কর্মকর্তা জানান, হাসপাতালগুলোতে আরও বেশি টিকা ও সহযোগিতা পাওয়া যাবে। কিন্তু কোনও লকডাউন জারি করা হবে না।

যুক্তরাষ্ট্রে দাপুটে ভ্যারিয়েন্টে পরিণত হয়েছে ওমিক্রন। নতুন আক্রান্তদের প্রায় তিন-চতুর্থাংশ এই ভ্যারিয়েন্টে সংক্রমিত। দেশটির প্রাপ্ত বয়স্কদের প্রায় ৭৩ শতাংশ পূর্ণাঙ্গ ডোজ টিকা নিয়েছেন। এরপরও কর্তৃপক্ষ টিকা না নেওয়া মানুষদের নিয়ে উদ্বিগ্ন।

ওই সিনিয়র কর্মকর্তা বলেন, টিকা না নেওয়া থাকলে অসুস্থ হওয়ার উচ্চ ঝুঁকি রয়েছে। এই ভ্যারিয়েন্ট উচ্চ সংক্রামক। টিকা না নেওয়া মানুষদের হাসপাতালে ভর্তি হওয়ার ৮ গুণ এবং করোনায় মৃত্যুর ঝুঁকি ১৪ গুণ।

হোয়াইট হাউজ জানিয়েছে, বাইডেন যেসব পদক্ষেপ ঘোষণা করবেন সেগুলোর মাধ্যমে টিকা না নেওয়ার মানুষদের কারণে আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় চাপ পড়ার প্রভাব কমাবে।

৫০ কোটি টেস্ট কিট ক্রয় এবং ১ হাজার সামরিক চিকিৎসাকর্মীকে মাঠে নামানো ছাড়াও দেশজুড়ে পরীক্ষা কেন্দ্র স্থাপন, হাসপাতালগুলোর সামর্থ্য বৃদ্ধি এবং জরুরি সরঞ্জামের সরবরাহ বাড়ানো হবে।

বিবিসি’র খবরে বলা হয়েছে, বাইডেন ভাষণে বলবেন টিকা নেওয়া মার্কিন নাগরিকরাও ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হতে পারেন। তবে টিকা না নেওয়া মানুষদের চেয়ে কম ঝুঁকিতে থাকবেন তারা। তিনি মাস্ক পরা ও উদযাপনে সতর্ক হওয়ার আহ্বান জানাবেন।

 

/এএ/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী