ভয়াবহ দাবানলে বিপর্যস্ত কলোরাডো, নিখোঁজ ৩

বিদেশ ডেস্ক
০২ জানুয়ারি ২০২২, ১১:৪৪আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১১:৫৯

যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে দাবানলের তাণ্ডবে পুড়ে ছাই হয়ে গেছে শতাধিক বাড়ি-ঘর। রাজ্যে কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত তিনজনের সন্ধান পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে তারা কেউ জীবিত নেই।

রাজ্যের দুইটি শহরে আগুনের তীব্রতা সবচেয়ে বেশি ছিল। বোল্ডার কাউন্টির শেরিফ জো পেলে শনিবার জানিয়েছেন, নিখোঁজ ব্যক্তিদের সন্ধান পাওয়া যায়নি। তারা আগুনে পুড়ে যাওয়া বাড়িতে থাকতেন। বৃহস্পতিবার শুরু হওয়া দাবানলের ভয়াবহতায় দুই ঘণ্টায় ৬ হাজার একর জমি পুড়ে যায়। সুপিরিয়র, লুইসভিলে অনেক বাড়ি-ঘর ক্ষয়ক্ষতি হয়েছে।

দাবানলের একাংশ

ঝুঁকিপূর্ণ এলাকা ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন কয়েক হাজার মানুষ। এখান তুষারপাত শুরু হয়েছে। তুষারের কারণে অনেক জায়গার আগুন নিভে যাওয়ায় বাড়ি-ঘরে ফিরছেন ক্ষতিগ্রস্তরা। কিন্তু অবশিষ্ট আর কিছুই নেই। খোলা আকাশের নিচে ঠাঁই হয়েছে অনেকের। কিছু কিছু জায়গায় ২৫ সেন্টিমিটার পর্যন্ত তুষার জমায় উদ্ধার তৎপরতায় বাধা গ্রস্ত হচ্ছে। 

কী কারণে এমন দাবানল তার কারণ বের করতে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে গোয়েন্দারা। তবে বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে চলমান পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

এই পরিস্থিতিকে জাতীয় দুর্যোগ ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এক বিবৃতিতে জানিয়েছে কেন্দ্রীয় জরুরি ব্যবস্থাপনা বিভাগ।

/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম