বিকালে স্বাভাবিক আবহাওয়া, রাতে তুষারপাত

বিদেশ ডেস্ক
০৪ জানুয়ারি ২০২২, ১৩:০১আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ১৩:২৫

তাপমাত্রার নাটকীয় পরিবর্তন প্রত্যক্ষ করেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার প্যানহ্যান্ডলের কিছু এলাকা। আগের দিন বিকালে স্বাভাবিক তাপমাত্রার আবহাওয়া থাকার পর সোমবার ভোরে সেখানে তুষারপাত হয়েছে।

স্থানীয় ওকালুসা কাউন্টি শেরিফ টহল দলের ধারণ করা একটি ভিডিও পোস্ট করেছেন। এতে দোকানের পার্কিং এলাকার ল্যাম্পপোস্টের আলোতে তুষার পড়তে দেখা গেছে। ওই পোস্টে বলা হয় এর মাত্র ১২ ঘণ্টা আগে তাপমাত্রা ছিল ৭৫ ডিগ্রি ফারেনহাইট (২৩.৮ ডিগ্রি সেলসিয়াস)।

পোস্টে বলা হয়েছে, ‘তাপমাত্রার এই পরিবর্তন কিভাবে সম্ভব? বিকাল তিনটায় ৭৫ ডিগ্রি সেলসিয়াস আর ভোর তিনটায় তুষারপাত।’

ওকালুসা কাউিন্টি শেরিফ কার্যালয়ের মুখপাত্র মিশেল নিকোলসন এক ইমেইল বার্তায় জানিয়েছেন, তুষারপাতে কোনও ক্ষতি হয়নি। ওই কাউন্টিতে দুইটি জনপ্রিয় সমুদ্র তট রয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞা ডন শেপার্ড এক ফোন সাক্ষাৎকারে বলেন, ওই তুষারপাত ছিল হালকা।

ফ্লোরিডার প্যানহ্যান্ডলে সর্বশেষ উল্লেখযোগ্য শীত পড়েছে ২০১৮ সালের জানুয়ারিতে। ওই সময় তিন দশকের মধ্যে প্রথমবার তুষারপাতের কারণে স্কুল, অফিস এবং সড়ক বন্ধ করে দেওয়া হয়।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার আরও বেশি ঠাণ্ডা পড়তে পারে। এছাড়া বাতাসের কারণে স্বাভাবিকের চেয়ে বেশি ঠাণ্ডা অনুভূত হওয়ার আশঙ্কা রয়েছে।

সূত্র: এপি

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম