দিনে ১০ লাখ শনাক্ত হলেও ‘চূড়ায়’ পৌঁছায়নি: ফাউচি

বিদেশ ডেস্ক
০৪ জানুয়ারি ২০২২, ২১:৫৯আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ২১:৫৯

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে দৈনিক আক্রান্ত শনাক্তের বিশ্বরেকর্ড হলেও এক কর্মকর্তা সতর্ক করে বলছেন, দ্রুত সংক্রমণশীল ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ এখনও চূড়ায় পৌঁছায়নি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

জন্স হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুসারে, যুক্তরাষ্ট্রে সোমবার নতুন শনাক্ত হয়েছেন ১০ লাখ ৮০ হাজার ১১ জন। যা বিশ্বের যে কোনও দেশে দৈনিক শনাক্তের রেকর্ড।

খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বেশিরভাগ নতুন রোগী করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত।

যুক্তরাষ্ট্রের শীর্ষ মহামারি উপদেষ্টা ও সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি বলছেন, দেশে আক্রান্ত বাড়ছে প্রায় উল্লম্বভাবে। হয়ত এখনও চূড়ায় পৌঁছায়নি।

তিনি দক্ষিণ আফ্রিকার উদাহরণ দিয়ে আশার কথা জানিয়েছেন। সেখানে দ্রুত সংক্রমণ ছড়ানোর পর তা কমে আসে।

আগের সংক্রমণ ঢেউগুলোর তুলনায় এবার যুক্তরাষ্ট্রে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর হার কম রয়েছে। গত সপ্তাহে করোনায় আক্রান্ত হয়ে ৮ হাজার ৬৫২ জনের মৃত্যুর কথা জানিয়েছে জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়।  

যুক্তরাষ্ট্রে এর আগে দৈনিক শনাক্তের রেকর্ড হয়েছিল চার দিন আগে। ওই দিন শনাক্তের সংখ্যা ছিল ৫ লাখ ৯০ হাজার। তবে যুক্তরাষ্ট্রের বাইরে ডেল্টা ভ্যারিয়েন্টের প্রকোপে ভারতে দৈনিক শনাক্তের রেকর্ড ছিল ৪ লাখ ১৪ হাজার ১৮৮ জন। ২০২১ সালের মে মাসে ভারতে এই রেকর্ড হয়েছিল।

গবেষণায় ইঙ্গিত পাওয়া যাচ্ছে, এর আগে দাপট ছড়ানো ডেল্টার চেয়ে ওমিক্রন ভ্যারিয়েন্টের উপগর্স মৃদু। তবে ওমিক্রন উচ্চ সংক্রমণশীল হওয়ার কারণে হাসপাতালগুলোতে রোগীর উপচেপড়া ভীড়ের কারণে স্বাস্থ্য ব্যবস্থায় চাপের আশঙ্কা করা হচ্ছে।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম