১২ বছরেই বুস্টার ডোজ প্রয়োগের সুপারিশ মার্কিন সংস্থার

বিদেশ ডেস্ক
০৬ জানুয়ারি ২০২২, ১২:৫৫আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ১২:৫৫

১২ থেকে ১৫ বছর বয়সীদের ফাইজার ও বায়োএনটেক উদ্ভাবিত টিকায় বুস্টার ডোজ প্রয়োগের সুপারিশ করেছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)। বুধবার মার্কিন সংস্থাটি জানিয়েছে, দ্বিতীয় ডোজ নেওয়ার অন্তত পাঁচ মাস পর এই বয়স গ্রুপের সদস্যরা বুস্টার ডোজ নিতে পারবে। সিডিসি’র টিকা বিষয়ক উপদেষ্টা কমিটি ১৩-১ ভোটে ওই সুপারিশ অনুমোদন করেছে।

একই সঙ্গে ওই প্যানেল বলেছে, সিডিসির উচিত ১৬ ও ১৭ বছর বয়সীদের বুস্টার ডোজ প্রয়োগের সুপারিশ জোরালো করা। সংস্থাটি এর আগে অল্প বয়সীদের টিকা গ্রহণের অনুমোদন দেয়। তবে অতিরিক্ত বুস্টার ডোজ গ্রহণ থেকে বিরত থাকার তাগিদ দেয় সংস্থাটি।

সিডিসির এক বিবৃতিতে বলা হয়, বর্তমানে তারা ১২ থেকে ১৭ বছর বয়সীদের বুস্টার ডোজ গ্রহণের সুপারিশ করছে।

অতি সংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রভাবে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের সংক্রমণ রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। বহু কর্মী ও স্কুল শিক্ষার্থী ছুটি শেষে ফিরে আসার পর সংক্রমণ বাড়ছে। আশঙ্কা করা হচ্ছে এভাবে সংক্রমণ বাড়তে থাকলে স্বাস্থ্য ব্যবস্থার ওপর চাপ পড়বে আর ব্যবসা প্রতিষ্ঠান ও স্কুল বন্ধ করে দিতে হবে।

সিডিসি’র প্যানেল সদস্য এবং ওয়েক ফরেস্ট স্কুল অব মেডিসিনের প্রফেসর ক্যাথেরিন পোহেলিং বলেন, ‘করোনা আমাদের হাসপাতালগুলো আর শিশু হাসপাতালগুলোর ওপর চাপ ফেলছে।’ বুস্টার ডোজ গ্রহণের পক্ষে মত দিয়ে তিনি বলেন, ‘আমাদের এই উপকরণটি ব্যবহার করতে হবে এবং এই মহামারির মধ্যে শিশুদের সহায়তা করতে হবে।’

সূত্র: রয়টার্স

/জেজে/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী