বিমানে ট্রেনের ধাক্কা (ভিডিও)

বিদেশ ডেস্ক
১০ জানুয়ারি ২০২২, ১৬:৫৯আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ১৭:১২

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের এক ট্রেন লাইনে জরুরি অবতরণের পর ট্রেনের ধাক্কায় গুঁড়িয়ে গেছে একটি সেসনা বিমান। এর মাত্র কয়েক সেকেন্ড আগেই বিমানটি থেকে পাইলটকে বের করে আনতে সক্ষম হয় পুলিশ। রবিবার বিমানে ট্রেনের ধাক্কার পর চারদিকে ছড়িয়ে পড়ে ধ্বংসাবশেষ।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের হাতে থাকা ভিডিও ফুটেজে দেখা গেছে, অবতরণ করা বিমানটি থেকে এক ব্যক্তিকে বের করে আনছেন বেশ কয়েকজন কর্মকর্তা। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, প্যাকোইমা এলাকা থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই অবতরণে বাধ্য হয় বিমানটি। বিমানটিতে যখন ট্রেন ধাক্কা দেয় তখন সেটি থেকে মাত্র কয়েক ফুট দূরে ছিলেন পাইলট ও উদ্ধারকারী কর্মকর্তারা।

২১ বছরের মিইজক কম্পোজার লুইস জিমেনেজ ভিডিওটি ধারণ করেছেন। তিনি বলেন, ‘বিমানটি উড্ডয়নে ব্যর্থ হয় এবং রেললাইনের আন্তঃসংযোগস্থলে (ইন্টারসেকশন পয়েন্ট) অবতরণ করে। সংঘর্ষের কয়েক সেকেন্ড আগে পুলিশ কর্মকর্তারা পাইলটকে রক্ষা করেন আর ধ্বংসাবশেষের একটা টুকরো আমার গায়ে প্রায় আঘাত করছিল।’

পাইলটের শরীরে কেটে গেছে আর কিছু অংশ পুড়েও গেছে। তবে তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। এই ঘটনায় ট্রেনের কেউ আহত হয়নি।

লস অ্যাঞ্জেলেস পুলিশ টুইটারে শরীরে লাগানো ক্যামেরার একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। তাতে দেখা গেছে, বিমানটি থেকে রক্তাক্ত পাইলটকে বের করে আনছেন কর্মকর্তারা।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী