মার্কিন অনুমোদনে ক্ষতিপূরণ পাচ্ছে ইরানি প্রতিষ্ঠান

বিদেশ ডেস্ক
১৩ জানুয়ারি ২০২২, ১২:২০আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ১২:২০

২০১৫ সালের এক মামলায় ইরানের এক বিনিয়োগকারীকে ক্ষতিপূরণ দেওয়ার পথ সুগম করে দিয়েছে যুক্তরাষ্ট্র। তেহরানের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা ভঙ্গের অজুহাতে ওই ক্ষতিপূরণ আটকে রাখে দক্ষিণ কোরিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্র বিশেষ অনুমতি দিয়ে ওই অর্থ পরিশোধের পথ সুগম করেছে।

ইরানের দায়ানি গ্রুপ ২০১৫ সালে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগে মামলা দায়ের করে। ইরানের ভোগ্যপণ্যের ইলেক্ট্রনিক্স গ্রুপটি অভিযোগ করে সিউল তাদের পাওনা পাঁচ কোটি ডলার ফেরত দিচ্ছে না। এই অর্থ দক্ষিণ কোরিয়ার দেউলিয়া হয়ে যাওয়া দায়েউ ইলেক্ট্রনিক্সের বেশিরভাগ শেয়ার কিনে নিতে পরিশোধ করে কোম্পানিটি।

২০১৮ সালে সিউলকে মোট ছয় কোটি ১৪ লাখ ডলার দায়ানি পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয় বিশ্ব ব্যাংকের বিনিয়োগ বিরোধ নিরসন কেন্দ্র। তবে ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার কারণে ওই ক্ষতিপূরণের অর্থ আটকে যায়।

বুধবার দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, মার্কিন রাজস্ব দফতরের বৈদেশিক সম্পদ নিয়ন্ত্রণ বিভাগ গত ৬ জানুয়ারি একটি ‘নির্দিষ্ট লাইসেন্স’ ইস্যু করে মার্কিন আর্থিক ব্যবস্থার মাধ্যমে ওই অর্থ পরিশোধের পথ সুগম করেছে।

বিনিয়োগ চুক্তির বিরোধে দক্ষিণ কোরিয়ার প্রথম পরাজয় দায়ানি মামলা। এই মামলায় সিউলের আপিল ২০১৯ সালে খারিজ হয়ে যায়।

ইরান তখন থেকেই অভিযোগ করে আসছে এই ছয় কোটি ডলার জিম্মি করে রেখেছে দক্ষিণ কোরিয়া।

সূত্র: রয়টার্স

/জেজে/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী