‘সংক্ষিপ্ত নোটিশে’ ইউক্রেনে হামলা চালাতে পারে রাশিয়া: ব্লিনকেন

বিদেশ ডেস্ক
১৯ জানুয়ারি ২০২২, ১৯:৪২আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ২০:৩৮

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন সতর্ক করে বলেছেন, খুব সংক্ষিপ্ত নোটিশে ইউক্রেনে হামলা চালাতে পারে রাশিয়া। সীমান্তে রুশ সেনা মোতায়েনে সৃষ্ট উত্তেজনা নিরসনে কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে বুধবার কিয়েভ পৌঁছার পর এই সতর্ক বার্তা জানালেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সফরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন ব্লিনকেন। পরে তিনি মার্কিন মিত্রদের সঙ্গে বৈঠক করতে যাবেন বার্লিন। এরপর তিনি জেনেভায় রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গেও বৈঠক করবেন। ইউক্রেন সীমান্তে ক্রেমলিনের হাজার হাজার সেনা মোতায়েনের বিষয়ে গত সপ্তাহে রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর মধ্যে আলোচনা উত্তেজনা নিরসনে ব্যর্থ হয়েছে। এরপরই এই কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছেন তিনি।

কিয়েভে মার্কিন দূতাবাসে কূটনৈতিকদের সঙ্গে আলোচনায় অ্যান্টনি ব্লিনকেন জানান, রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যখন বৈঠক হবে তখন তিনি দৃঢ় আশাবাদী যে রাশিয়া কূটনৈতিক ও শান্তিপূর্ণ পথে থাকবে। তবে তিনি সতর্ক করে বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সংক্ষিপ্ত নোটিশে হামলার নির্দেশ দিতে পারেন।

ইউক্রেন সীমান্তে রুশ সেনা মোতায়েনের নেপথ্যে কোনও কারণ, কোনও উসকানি নেই বলেও উল্লেখ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আমরা জানি যে সংক্ষিপ্ত সময়ে সীমান্তে রুশ সেনা মোতায়েনের পরিকল্পনা রয়েছে। এর ফলে প্রেসিডেন্ট পুতিনের সামর্থ্য রয়েছে খুব সংক্ষিপ্ত নোটিশে ইউক্রেনের বিরুদ্ধে আরও আগ্রাসী পদক্ষেপ নেওয়ার।

তিনি জানান, রাশিয়ার এই কর্মকাণ্ড ওয়াশিংটন ও ইউরোপসহ অন্যান্য অঞ্চলে মার্কিন মিত্রদের দৃষ্টি আকর্ষণ করেছে।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম