ইউক্রেন পৌঁছালো মার্কিন সামরিক সহযোগিতার প্রথম চালান

বিদেশ ডেস্ক
২২ জানুয়ারি ২০২২, ১৮:১৯আপডেট : ২২ জানুয়ারি ২০২২, ১৮:১৯

যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুত ২০০ মিলিয়ন ডলার সামরিক সহযোগিতা প্যাকেজের প্রথম চালান ইউক্রেন পৌঁছেছে। শনিবার ইউক্রেনে নিযুক্ত মার্কিন দূতাবাস এই তথ্য জানিয়েছে।

ইউক্রেন সীমান্তে প্রায় এক লাখ রুশ সেনা মোতায়েন নিয়ে উত্তেজনার মধ্যে এই সামরিক সহযোগিতা কিয়েভ পৌঁছালো। এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন কিয়েভ সফর করেন। যুক্তরাষ্ট্র ও দেশটির মিত্রদের আশঙ্কা ইউক্রেন দখল করতে মস্কোর এই সেনা মোতায়েন। তবে রাশিয়া কোনও সামরিক অভিযানের পরিকল্পনা করার কথা অস্বীকার করেছে।

ডিসেম্বরে ইউক্রেনকে ২০০ মিলিয়ন ডলার সামরিক সহযোগিতা প্যাকেজটি অনুমোদন করে ওয়াশিংটন।

মার্কিন দূতাবাস ফেসবুকে লিখেছে, ইউক্রেনের সশস্ত্রবাহিনীকে এমন সহযোগিতা দেওয়া অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র।

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী সহযোগিতার জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়েছেন।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম