মার্কিন রণতরীতে বিধ্বস্ত এফ-৩৫ যুদ্ধবিমান

বিদেশ ডেস্ক
২৫ জানুয়ারি ২০২২, ১৭:৩৬আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ২০:১৪

দক্ষিণ চীন সাগরে মার্কিন বিমানবাহী রণতরীতে অবতরণের সময় বিধ্বস্ত হয়েছে একটি অত্যাধুনিক যুদ্ধবিমান এফ-৩৫। এতে সাত জন আহত হয়েছে। সোমবার যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় বহরের এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, পাইলট উড়োজাহাজ নিয়ে নিয়মিত ফ্লাইট অপারেশন পরিচালনার সময় এই দুর্ঘটনা ঘটে। তারা নিরাপদে অপসারিত হন এবং পরে একটি সামরিক হেলিকপ্টার তাদের উদ্ধার করে। পাইলটের অবস্থা স্থিতিশীল।

রণতরীতে বিমানটি বিধ্বস্ত হলে ছয় জন আহত হয়েছেন। তিন জনকে ফিলিপাইনের ম্যানিলায় একটি চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়েছে। তাদের অবস্থা স্থিতিশীল। অপর তিন নাবিকের চিকিৎসা দেওয়া হয়েছে রণতরীতে।

বিবৃতিতে দুর্ঘটনার কারণ হিসেবে ‘ইনফ্লাইট মিশাপ’ বলে উল্লেখ করা হয়েছে এবং তদন্ত করা হচ্ছে।

মার্কিন নৌবাহিনীর সপ্তম বহরের এক মুখপাত্র লেফটেন্যান্ট মার্ক লংফর্ড জানান, যুদ্ধবিমানটির মেরামত কাজ চলমান রয়েছে।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম