প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ ছাড়ালো ৩০ লাখ কোটি ডলার

বিদেশ ডেস্ক
০২ ফেব্রুয়ারি ২০২২, ১২:৫৩আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২২, ১২:৫৩

যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ নতুন করে লজ্জার মাইলফলক স্পর্শ করেছে। মঙ্গলবার দেশটির রাজস্ব দফতরের প্রকাশিত তথ্যে দেখা গেছে, দেশটির সরকারি ঋণের পরিমাণ বর্তমানে ৩০ লাখ কোটি ডলার ছাড়িয়ে গেছে।

করোনা মহামারির সময়ে মার্কিন সরকারের ঋণ নেওয়া বেড়ে যায়। এই সময় ওয়াশিংটন অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে বেপরোয়া ব্যয় শুরু করে। ২০১৯ সালের পর থেকে দেশটির জাতীয় ঋণ বেড়েছে প্রায় সাত লাখ কোটি ডলার।

কোন পরিমাণ ঋণকে খুব বেশি বলা যাবে তা নির্ণয় করা অসম্ভব। আর যুক্তরাষ্ট্রের এই ঋণের পরিমাণ কি সমস্যা তৈরি করবে তা নিয়ে অর্থনীতিবিদদের ভিন্নমত রয়েছে। তবে এই ঋণ যখন নতুন মাইলফলক স্পর্শ করলো তখন সুদের হার বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

দীর্ঘদিন সুদের হার নিয়ন্ত্রণে রাখলেও বর্তমানে মার্কিন রাজস্ব দফতর মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের মেজাজে রয়েছে। জেপি মর্গান অ্যাসেট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের প্রধান বৈশ্বিক কৌশলবিদ ডেভিড কেলি বলেন, ‘এটা স্বল্প মেয়াদী কোনও সংকট নয়, বরং এর অর্থ হচ্ছে আমরা দীর্ঘ মেয়াদে আরও দরিদ্র হতে যাচ্ছি।’

সূত্র: সিএনএন

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম