ইউরোপে আরও সেনা মোতায়েনের অনুমোদন দিলেন বাইডেন

বিদেশ ডেস্ক
০২ ফেব্রুয়ারি ২০২২, ২০:১৮আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২২, ২০:১৮

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পূর্ব ইউরোপে আরও সেনা মোতায়েনের আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছেন। মার্কিন প্রতিরক্ষা দফতর বুধবার সকালে শিগগিরই এই অতিরিক্ত সেনা মোতায়েনের ঘোষণা দিতে পারে। বাইডেন প্রশাসনের কর্মকর্তাদের বরাতে সিএনএন এখবর জানিয়েছে।

মার্কিন কর্মকর্তারা জানান, এই সেনা মোতায়েন ইউক্রেনের কাছে রাশিয়ার সেনাবাহিনী মোতায়েনে সৃষ্ট হুমকিতে থাকা ন্যাটো মিত্রদের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের প্রমাণ।

সূত্রের বরাতে সিএনএন জানায়, ইউরোপের কয়েকটি স্থানে হাজারও অতিরিক্ত সেনা মোতায়েনের ঘোষণা দিতে পারে পেন্টাগন। এর মধ্যে থাকতে পারে পোল্যান্ডের প্রায় ২ হাজার মার্কিন সেনা এবং রোমানিয়াসহ দক্ষিণপূর্বাঞ্চলীয় ন্যাটো দেশে অতিরিক্ত কয়েক হাজার সেনা।

ন্যাটোর রেসপন্স ফোর্স হিসেবে সাড়ে আট হাজার সেনাকে সতর্ক অবস্থায় রেখেছে ন্যাটো। যাতে করে প্রয়োজনে দ্রুত এদের মোতায়েন করা যায়। তবে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর কয়েক হাজার সেনা রয়েছে ইউরোপে। পূর্ব ইউরোপে সেনা মোতায়েন প্রয়োজন হলে তাদের পাঠানো যাবে।

সূত্র জানায়, ন্যাটো এখন পর্যন্ত বহুদেশীয় রেসপন্স ফোর্স সক্রিয় না করার কারণে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তির আওতায় কাজ করবে মার্কিন সেনারা।

/এএ/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের