করোনায় ৯ লাখ মৃত্যুর মাইলফলকে যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
০৫ ফেব্রুয়ারি ২০২২, ১০:৪৯আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ১০:৫৩

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে মৃত্যু ছাড়ালো ৯ লাখ। এ ভাইরাসে বিশ্বের যেকোনও দেশের মৃত্যুর দিক থেকে যুক্তরাষ্ট্রে প্রাণহানির সংখ্যা সবচেয়ে বেশি। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, ৮ লাখ মৃত্যু অতিক্রম করার মাত্র দুই মাসের মধ্যেই ৯ লাখ ছাড়ালো। এক প্রতিবেদনে এখবর জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

করোনার তাণ্ডব থামছেই না যুক্তরাষ্ট্রে। বিশেষ করে ওমিক্রন ভ্যারিয়েন্ট দ্রুত ছড়িয়ে পরায় সংক্রমণের হার কমছে না। ২৪ ঘণ্টার হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন ২ লাখ ৮১ হাজারের বেশি মানুষ। একইদিন মারা গেছেন ২ হাজার ৬১৯ জন।

যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ের ড. আশিস কে ঝা বলেন, আপনি যদি বেশির ভাগ আমেরিকানকে বলতেন এই মহামারীতে আগামী দুই বছরে ৯ লাখ মানুষের মৃত্যু হতে চলছে, আমার মনে হয় তারা বিশ্বাস করতেন না। গত ডিসেম্বর থেকে এ পর্যন্ত নতুন করে ১ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রে অল্প সময়ে এত মৃত্যুর কারণকে ডেল্টা ও ওমিক্রন দ্রুত ছড়িয়ে পড়াকে দায়ী করা হচ্ছে। 

সংক্রমণের লাগাম টানতে ৬৪ শতাংশ আমেরিকানকে দুই ডোজ করোনার টিকার আওতায় আনা হয়েছে। এই সংখ্যা ইতোমধ্যে ২০ কোটি ছাড়িয়েছে। বুস্টার ডোজের আওতায় আনতে কাজ চালিয়ে যাচ্ছে বাইডেন প্রশাসন।

/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম