পোল্যান্ডের কাছে ২৫০টি আব্রাম ট্যাংক বিক্রি করবে যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২২, ২১:৫৯আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ২১:৫৯

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ঘোষণা দিয়েছেন, পোল্যান্ডের কাছে ২৫০টি আব্রাম ট্যাংক বিক্রি করবে যুক্তরাষ্ট্র। শুক্রবার পোল্যান্ড সফরে তিনি এই ঘোষণা দেন। ইউক্রেন ও রাশিয়ার চলমান উত্তেজনার মধ্যে পূর্ব ইউরোপীয় মিত্রদের প্রতিরক্ষা শক্তিশালী করার অংশ হিসেবে এই ট্যাংক বিক্রি করছে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

প্রতিবেশী বেলারুশে রাশিয়ার সেনা উপস্থিতি নিয়ে উদ্বিগ্ন হয়ে আছে পোল্যান্ড। ইউক্রেনকে ঘিরে রাশিয়ার সেনা সমাবেশের অংশ হিসেবে বেলারুশে অবস্থান করছে রুশ সেনারা। যুক্তরাষ্ট্র ও ন্যাটো বলছে, ইউক্রেনে হামলা চালাতে এই উদ্যোগ নিয়েছে মস্কো। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আক্রমণের পরিকল্পনার কথা অস্বীকার করে আসছেন। তবে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর কাছে রাশিয়ার নিরাপত্তা নিশ্চয়তার দাবি তুলে ধরেছেন। যাতে অন্তর্ভুক্ত রয়েছে ইউক্রেনকে ন্যাটোর সদস্যপদ না দেওয়া।

ওয়ারশতে অস্টিন বলেন, কিছু রুশ সেনা পোলিশ সীমান্তের ২০০ মাইলের মধ্যে রয়েছে। রাশিয়া যদি ইউক্রেনে হামলা চালায় তাহলে পোল্যান্ডের সীমান্তে লাখো বাস্তুচ্যুত ইউক্রেনীয়কে দেখা যাবে, তা যুদ্ধের ভয়াবহতা থেকে নিজেদের এবং তাদের পরিবারকে রক্ষার চেষ্টা করবেন।

আব্রাম ট্যাংক বিক্রি করা যুক্তরাষ্ট্র ও পোল্যান্ডের মধ্যে প্রতিরক্ষঅ সম্পর্ক জোরদার ও গভীর হওয়ার ইঙ্গিত। আগামীতে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও মোতায়েন করা হতে পারে দেশটিতে।

এর আগে পোল্যান্ডে অতিরিক্ত পাঁচ হাজার সেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া ইউক্রেন সংকটে মার্কিন পদক্ষেপ হিসেবে পোল্যান্ডে যুদ্ধবিমানসহ বেশ কিছু সামরিক সরঞ্জাম মোতায়েন করা হয়েছে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, পুতিন যা চান না তা হলো রাশিয়ার কাছাকাছি শক্তিশালী ন্যাটো ইউনিট। অথচ এখন সেটাই ঘটছে।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম