জিকা ভাইরাস: দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান ওবামার

বিদেশ ডেস্ক
২৭ জানুয়ারি ২০১৬, ২০:১৫আপডেট : ২৭ জানুয়ারি ২০১৬, ২০:১৮

বারাক ওবামা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা জিকা ভাইরাসের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। প্রতিষেধক আবিষ্কার ও চিকিৎসা উদ্ভাবনের জন্য গবেষণা কাজ আরও গতিশীল করা দরকার বলেও মনে করেন তিনি।
মঙ্গলবার দেশটির শীর্ষ কর্মকর্তারা জিকা ভাইরাসের ভয়াবহতা সম্পর্কে বারাক ওবামাকে অবহিত করেন। সম্প্রতি পরিচালিত একটি গবেষণা প্রতিবেদনের বরাত দিয়ে ওবামাকে জানানো হয়, যুক্তরাষ্ট্রে এ ভাইরাসের সংক্রমণে দেশটির ৬০ শতাংশ নাগরিক আক্রান্ত হতে পারেন।
হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, জিকা ভাইরাসে আক্রান্ত মানুষের আরও ভাল ডায়াগনসিস টেস্ট, প্রতিষেধক ও চিকিৎসা উদ্ভাবনের জন্য গবেষণা আরও গতিশীল করা প্রয়োজন। প্রত্যেক আমেরিকান নাগরিক যেন জিকা ভাইরাস সম্পর্কে অবহিত তাও নিশ্চিত করা দরকার।
ওবামার মুখপাত্র জানান, এটা ইতিবাচক যে সব আমেরিকান নাগরিক এ ভাইরাস বিষয়ক ও সংক্রমণ থেকে নিজেদের রক্ষা করার প্রয়োজনীয় তথ্য জানতে পারবে।

এর আগে জিকা ভাইরাস নিয়ে সতর্কতা জারি করে যুক্তরাষ্ট্র। দক্ষিণ আমেরিকা থেকে দেশটিতে এই ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় এই সতর্কতা জারি করে মার্কিন স্বাস্থ্য বিভাগ।

২৫ ডিসেম্বর জিকা ভাইরাস পুরো আমেরিকাজুড়ে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক সংগঠন দ্য প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশন এক বিবৃতিতে জানায়, যেখানে এডিস মশা পাওয়া যাচ্ছে সেসব দেশ ও অঞ্চলে জিকা ভাইরাস ছড়িয়ে পড়বে।

জিকা ভাইরাস: দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান ওবামার

যুক্তরাষ্ট্রে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, জিকা ভাইরাসের প্রাদুর্ভাব আছে এমন দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রে আসা গর্ভবতী নারীদের বিশেষ পরীক্ষা নিরীক্ষা করা হবে।

যেসব শিশুদের দেখে সন্দেহ হবে যে তারা জিকা ভাইরাসে আক্রান্ত তাদের এবং গর্ভবতী নারীদের কিভাবে পরীক্ষা করা হবে সে বিষয়েও বিভিন্ন নিয়মাবলী দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যকর্মীদের।

গর্ভবতী নারীরা মশাবাহিত জিকা ভাইরাসে আক্রান্ত কিনা বা তারা বিদেশ থেকে এ রোগ নিয়ে এসেছে কিনা সে বিষয়ে পরীক্ষা চালানো হবে।

মার্কিন চিকিৎসকদেরকে গর্ভবতী নারীদের ভ্রমণের বৃত্তান্ত জেনে সেটা নিয়ে গবেষণা করতে বলা হয়েছে।

ইতোমধ্যে ক্যারিবিয়ান এবং উত্তর ও দক্ষিণ আমেরিকার ২১ টি দেশে এ ভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। সংক্রমণ ঠেকাতে ২ লাখ ২০ হাজার সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছে ব্রাজিল সরকার।

ব্রাজিলের রিও ডি জেনিরো স্টেডিয়াম মশামুক্ত করার জন্য পুরো স্টেডিয়ামে মশা নিধনের ধোঁয়া দেওয়া হয়েছে।

কোনও নারী যদি গর্ভাবস্থায় জিকা ভাইরাসে আক্রান্ত হন তাহলে ছোট বা বিকৃত মস্তিষ্ক নিয়ে শিশুর জন্ম হতে পারে। এ বছর ব্রাজিলে রেকর্ড সংখ্যক শিশু অপরিণত বা ছোট মস্তিষ্ক নিয়ে জন্মগ্রহণ করেছে। মধ্য ও দক্ষিণ আমেরিকার বেশ কয়েকটি দেশের সরকার আপাতত নারীদের গর্ভধারণ করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে।

গতবছর অক্টোবর থেকে ব্রাজিলে তিন হাজার ৮৯৩টি শিশু ছোট মস্তিষ্ক নিয়ে জন্মগ্রহণ করার খবর পাওয়া গেছে। যেখানে আগে একই সময়ে মাত্র ১৬০টি শিশু এ ধরনের সমস্যা নিয়ে জন্মগ্রহণ করত। সূত্র: বিবিসি।

/এএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম