ভেনেজুয়েলা থেকে তেল নেবে কিনা, জানালো যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
১৫ মার্চ ২০২২, ০৯:০২আপডেট : ১৫ মার্চ ২০২২, ১১:২২

ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞায় দুনিয়াজুড়ে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এই উদ্বেগ মোকাবিলায় তেল আমদানির জন্য ভেনেজুয়েলার দ্বারস্থ হতে পারে যুক্তরাষ্ট্র; এমন জল্পনা ছড়িয়ে পড়েছে। সোমবার বিষয়টি নিয়ে ওয়াশিংটনের অবস্থান পরিষ্কার করেছে মার্কিন প্রেসিডেন্টের দফতর হোয়াইট হাউজ। এতে বলা হয়েছে, এই মুহূর্তে ভেনেজুয়েলা থেকে তেল আমদানির বিষয়ে কোনও আলোচনা করছে না যুক্তরাষ্ট্র। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেছেন, এই মুহূর্তে বিষয়টি নিয়ে কোনও আলোচনা চলছে না।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত সপ্তাহে রাশিয়ার তেল ও গ্যাস আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেন। তবে এই ঘোষণার পাশাপাশি বিশ্বজুড়ে তেলের দাম কমানোর জন্যও প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বাইডেন প্রশাসন। ইউরোপও জ্বালানির জন্য মস্কোর ওপর থেকে নির্ভরশীলতা কমিয়ে আনার চেষ্টা করছে। এমন পরিস্থিতিতেই ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্র তেল আমদানি  করতে চায় বলে খবর ছড়িয়ে পড়েছিল। যদিও শেষ পর্যন্ত হোয়াইট হাউসের তরফে বিষয়টি অস্বীকার করা হয়েছে।

/এমপি/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি