বেলারুশে আশ্রয় নিয়েছেন ট্রাম্প সমর্থক দাঙ্গাবাজ

বিদেশ ডেস্ক
২৩ মার্চ ২০২২, ২১:৪৪আপডেট : ২৩ মার্চ ২০২২, ২১:৪৪

গত বছর যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটলে হামলায় অভিযুক্ত এক দাঙ্গাবাজ  মার্কিন নাগরিক বেলারুশে আশ্রয় নিয়েছেন। ক্যালিফোর্নিয়ার বাসিন্দা ইভান নিউম্যান দাঙ্গায় অভিযুক্ত হওয়ার পর যুক্তরাষ্ট্র ছেড়ে যান।

নির্বাচনে পরাজিত হয়ে উগ্রবাদী সমর্থকদের গত বছরের ৬ জানুয়ারি ওয়াশিংটনে জড়ো করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের ফলাফল নিয়ে কংগ্রেসের যৌথ অধিবেশন চলাকালে ক্যাপিটল হিলে হামলা চালায় উগ্রবাদী ট্রাম্প সমর্থকেরা। ব্যাপক তাণ্ডবে পুলিশসহ বেশ কয়েক জন নিহত হয়। ওই ঘটনায় অভিযুক্ত ছিলেন ইভান নিউম্যান।

৪৮ বছরের নিউম্যান যুক্তরাষ্ট্র ছেড়ে প্রথমে ইউক্রেনে অবস্থান নেন। পরে বেলারুশে প্রবেশ করে আশ্রয় প্রার্থনা করেন। আবেদনে তিনি দাবি করেন যুক্তরাষ্ট্রে ‘রাজনৈতিক নিপীড়নের’ মুখে পড়েছেন তিনি।

বেলারুশের এক কর্মকর্তা জানিয়েছেন, নিউম্যানকে অনির্দিষ্টকাল সেদেশে থাকার অনুমতি দেওয়া হয়েছে। অনুমতি পাওয়ার পর বেলারুশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বেলটাকে দেওয়া এক প্রতিক্রিয়ায় নিউম্যান বলেন, তার মিশ্র অনুভূতি হচ্ছে।

নিউম্যান বলেন, ‘বেলারুশ আমাকে গ্রহণ করায় আমি আনন্দিত। কিন্তু নিজের দেশে সমস্যার পরিস্থিতিতে থাকায় আমি হতাশ।’

গত বছরের জুলাইয়ে নিউম্যান ছয়টি বিভিন্ন অভিযোগে অভিযুক্ত হন। এসব অভিযোগের মধ্যে রয়েছে সহিংস প্রবেশ এবং পুলিশের ওপর হামলা। তার বিরুদ্ধে দুই পুলিশকে ঘুষি দেওয়ার অভিযোগ রয়েছে।

সূত্র: বিবিসি

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম