বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব যেকোনও সময়ের চেয়ে শক্তিশালী: ব্লিনকেন

বিদেশ ডেস্ক
২৬ মার্চ ২০২২, ১৫:৪৩আপডেট : ২৬ মার্চ ২০২২, ১৫:৫৩

বাংলাদেশের স্বাধীনতার ৫১ বছর পূর্তি এবং জাতীয় দিবস উপলক্ষে উষ্ণ শুভেচ্ছা জানিয়েছে যুক্তরাষ্ট্র। ২৬ মার্চ (শনিবার) এক শুভেচ্ছা বার্তায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছেন, দুই দেশের অংশীদারিত্ব বর্তমানে আগের যেকোনও সময়ের চেয়ে শক্তিশালী।

ব্লিনকেন বলেন, ‘উভয় দেশই স্বাধীনতার জন্য তীব্র লড়াই করেছে আর আমরা উভয়েই প্রতিষ্ঠাকালের গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে বাঁচতে মরিয়া।’

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গত পাঁচ দশক ধরে আমরা নিরাপদ ও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিতে অংশীদারিত্ব বজায় রেখে চলেছি’। অর্থনৈতিক উৎকর্ষতা, উন্নয়নমূলক অর্জন এবং শান্তিরক্ষা মিশনের সবচেয়ে বড় অংশীদার হিসেবে নিরাপদ পৃথিবী গড়ায় বাংলাদেশের প্রতিশ্রুতির ব্যাপক প্রশংসা করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

মার্কিন পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটে শুভেচ্ছা বার্তা

অ্যান্টনি ব্লিনকেন বলেন, ‘আমাদের প্রতিরক্ষা, উন্নয়নমূলক, বাণিজ্যিক এবং মানুষে মানুষে অংশীদারিত্ব আগের যেকোনও সময়ের চেয়ে বেশি শক্তিশালী। আগামী দশকগুলোতে আমরা সেই ভিত্তি আরও জোরালো করবো।’

শুভেচ্ছা বার্তায় ব্লিনকেন বলেন, ‘বাংলাদেশের সঙ্গে সম্পর্কের পরিসর বাড়াতে যুক্তরাষ্ট্র বদ্ধপরিকর, যাতে উভয় দেশই যৌথভাবে সমৃদ্ধি অর্জন করতে পারে।’

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম