যুক্তরাষ্ট্রের একটি বারে গুলিবিদ্ধ হয়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৯ জন। স্থানীয় সময় রবিবার ভোরে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের রাজধানী স্যাক্রামেন্টোতে এ ঘটনা ঘটে। পুলিশের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, ভোরে স্যাক্রামেন্টোর একটি রেস্তোরাঁ ও বারে লোকজনে পরিপূর্ণ ছিল। হঠাৎ গুলির শব্দে লোকজন সেখান থেকে রাস্তার দিকে পালিয়ে যেতে শুরু করে।
টুইটারে পোস্ট করা ভিডিওতে গুলির শব্দের মধ্যেই লোকজনকে সেখান থেকে ছোটাছুটি করতে দেখা গেছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে স্যাক্রামেন্টোর ৯ ও ১৩ নম্বর সড়ক বন্ধ করে দেয় পুলিশ। তবে ঠিক কি কারণে বা কারা গুলি চালিয়েছে সে সম্পর্কে কিছু জানা যায়নি।









