দক্ষিণ চীন সাগরে বিরোধপূর্ণ জলসীমায় মার্কিন যুদ্ধজাহাজ

বিদেশ ডেস্ক
৩০ জানুয়ারি ২০১৬, ২১:৪২আপডেট : ৩০ জানুয়ারি ২০১৬, ২৩:৩৮

দক্ষিণ চীন সাগরে বিরোধপূর্ণ জলসীমায় মার্কিন যুদ্ধজাহাজ দক্ষিণ চীন সাগরে বিরোধপূর্ণ জলসীমার পাশ দিয়ে যুদ্ধজাহাজ চালিয়েছে যুক্তরাষ্ট্র। পেন্টাগনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সাগরে মুক্ত চলাচলের প্রতিবন্ধকতার চ্যালেঞ্জ মোকাবেলা করতেই ওই অঞ্চল দিয়ে যুদ্ধজাহাজ চালানো হয়েছে। চীন দাবি করেছে, যুক্তরাষ্ট্র আইনভঙ্গ করে যুদ্ধজাহাজ চালিয়েছে।
চীনের পাশাপাশি বিরোধপূর্ণ প্যারাসেল দ্বীপের ট্রিটন আইল্যাণ্ডের নিজেদের ভূখণ্ড বলে দাবি করে আসছে আরও কয়েকটি দেশ। দ্বীপটি প্রাকৃতিক ও খনিজসম্পদে সমৃদ্ধ। এ সমুদ্র পথটি বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। প্রতি বছর কয়েক বিলিয়ন ডলারের পণ্য এ সমুদ্র পথে বহন করা হয়।
পেন্টাগনের বিবৃতি অনুসারে, ট্রিটন দ্বীপের ১২ নটিক্যাল মাইল পাশ দিয়ে   ইউএসএস কার্টিস উইলবার ডেস্ট্রয়ার চলাচল করে। এ সময় চীনের কোনও জাহাজ ওই জলসীমায় ছিল না।
যুক্তরাষ্ট্র দাবি করেছে, তারা কোনও পক্ষ নিয়ে এটা করেনি। তারা চায় গুরুত্বপূর্ণ এ সমুদ্র পথের নিরাপত্তা নিশ্চিত করতে। প্যারাসেল দ্বীপের মালিকানা দাবির বিপরীতে এ যুদ্ধ জাহাজ চালানো হয়।

পেন্টাগনের মুখপাত্র ক্যাপ্টেন জেফ ডেভিস জানান, দ্বীপের মালিকানা দাবিকারী তিন দেশ চীন, তাইওয়ান ও ভিয়েতনামের কাছ থেকে এ সমুদ্র পথে অবাধ যাতায়াতের অধিকারের জন্যই এ যুদ্ধ জাহাজ চালিয়েছে যুক্তরাষ্ট্র।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছে জলসীমায় প্রবেশের ক্ষেত্রে যথাযথ অনুমতি না দিয়ে চীনের আইন ভঙ্গ করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রও মালিকানা দাবি করা দেশগুলোকে না জানানোর ব্যাপারটি স্বীকার করে দাবি করেছে, এটা তারা স্বাভাবিক প্রক্রিয়া ও আন্তর্জাতিক আইন মেনে করেছে।

এর আগে গত বছর বিরোধপূর্ণ আরেকটি দ্বীপ স্পার্টলি আইল্যান্ডের পাশ দিয়ে যুদ্ধ জাহাজ চালিয়েছিল। ওই সময়ও চীন প্রবল বিরোধিতা করে। সূত্র: বিবিসি।

/এএ/

সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী