আবারও যুক্তরাষ্ট্রে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা

বিদেশ ডেস্ক
১৫ এপ্রিল ২০২২, ২১:৫৬আপডেট : ১৫ এপ্রিল ২০২২, ২১:৫৮

আরও একবার যুক্তরাষ্ট্রে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। টানা দুই মাস কমে আসার পর দেশটির বেশিরভাগ অঙ্গরাজ্যে জাতীয়ভাবে বাড়তে শুরু করেছে করোনা রোগী। এর ফলে আরেকটি কোভিড-১৯ ঢেউয়ের বিস্তারের আশঙ্কা বাড়ছে। মার্কিন বার্তা সংস্থা এপি এখবর জানিয়েছে।

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সংগৃহীত তথ্য অনুসারে, ওমিক্রনের সংক্রমণ চূড়ার পৌঁছার পর দৈনিক শনাক্তের সংখ্যা লাখ ছাড়িয়ে যায়। ১৪ এপ্রিল যুক্তরাষ্ট্রে সাত দিনের দৈনিক নতুন আক্রান্তের সংখ্যার গড় বেড়ে হয়েছে ৩৯ হাজার ৫২১ জন। দুই সপ্তাহ আগের তুলনায় ৩০ হাজার ৭২৪ জন বেশি।

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. স্টুয়ার্ট ক্যাম্পবেল রয় বলেন, আমরা জানি না এই সংক্রমণ কত বেশি হবে।

এপি’র প্রতিবেদনে বলা হয়েছে, উচ্চ সংক্রমণশীল ওমিক্রন ভ্যারিয়েন্টের মতো সংক্রমণ চূড়ায় উঠবে বলে ধারণা করছে না। কিন্তু বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, আসন্ন ঢেউয়ের প্রধান কারণ বিএ.২ মিউট্যান্ট ৩০ শতাংশ বেশি সংক্রামক হতে পারে। আগামী কয়েক সপ্তাহ দেশজুড়ে ছড়িয়ে পড়তে পারে এবং হাসপাতালগুলো অতিরিক্ত রোগীর কারণে চাপে পড়বে। যা দেখা যাবে তার চেয়ে সংক্রমণ ঢেউয়ের বিস্তৃতি বেশি হবে। কারণ সরকার ঘোষিত আক্রান্তের সংখ্যা প্রকৃত আক্রান্তের চেয়ে অনেক কম। বিশেষ করে মানুষ বাড়িতে পরীক্ষা করার পর তা না জানানো এবং পরীক্ষা এড়িয়ে যাওয়ার কারণে প্রকৃত সংখ্যা বেশি হবে।

স্ক্রিপস রিসার্চ ট্রান্সল্যাশনাল ইন্সটিটিউটের ড. এরিক টোপোল জানান, আগের সংক্রমণ চূড়ার অন্তত এক-চতুর্থাংশে পৌঁছার আগ পর্যন্ত আক্রান্তের সংখ্যা বাড়তে থাকবে। ইসরায়েলের মতো পরিস্থিতি যুক্তরাষ্ট্রে তৈরি করবে বিএ.২।

টিকাদান বা আক্রান্ত হওয়ার ফলে উচ্চ মাত্রার ইমিউনিটি অর্জনের কারণে হয়ত যুক্তরাষ্ট্রে সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবু সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. স্টুয়ার্ট ক্যাম্পবেল রয় মনে করেন, যুক্তরাষ্ট্রের পরিস্থিতি ইউরোপের মতো হতে পারে। তুলনামূলক মাত্রায় ইমিউনিটি থাকার পরও কিছু স্থানে বিএ.২ সংক্রমণ উল্লেখযোগ্য ছিল। তার কথায়, আমাদের এখানেও এমন উল্লেখযোগ্য সংক্রমণ দেখা দিতে পারে।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক