সাবেক মার্কিন সেনাকে মুক্তি দিয়েছে রাশিয়া

বিদেশ ডেস্ক
২৭ এপ্রিল ২০২২, ২০:১৫আপডেট : ২৭ এপ্রিল ২০২২, ২০:১৫

রুশ কারাগারে আটক থাকা সাবেক মার্কিন সেনা ট্রেভর রিডকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে বন্দি বিনিময়ের অংশ হিসেবে তাকে মুক্তি দেওয়া হয়েছে। তার বিনিময়ে মুক্তি পেয়েছেন মাদক পাচারের মামলায় ২০ বছরের কারাদণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রের কারাগারে আটক থাকা রুশ নাগরিক কনস্টানটিন ইয়ারেশেনকো।

দীর্ঘ দরকষাকষি প্রক্রিয়া শেষে বুধবার এই বন্দি বিনিময় হয়েছে বলে টেলিগ্রাম চ্যানেলে জানিয়েছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা।

হোয়াইট হাউজের তরফ থেকেও ট্রেভর রিডের মুক্তির খবর নিশ্চিত করা হয়েছে। এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রিড রুশ আটক অবস্থা মুক্তি পেয়েছেন। তিনি জানান রিডের মুক্তির জন্য ‘কঠিন সিদ্ধান্তের প্রয়োজন হয়েছে যা আমি হালকাভাবে নিতে পারিনি।’

মার্কিন প্রেসিডেন্ট সরাসরি কনস্টানটিন ইয়ারেশেনকোর নাম উল্লেখ করেননি। যুক্তরাষ্ট্রে কোকেন পাচারের ষড়যন্ত্রের মামলায় ২০ বছরের দণ্ড হয় এই রুশ পাইলটের। ২০১০ সালে তাকে লাইবেরিয়ায় গ্রেফতার করা হয়।

অন্যদিকে ট্রেভর রিডকে ২০১৯ সালের গ্রীষ্মে মস্কোতে গ্রেফতার করা হয়। রুশ কর্তৃপক্ষের দাবি, এক রাতে মাতাল হয়ে রিড রাশিয়ার এক কর্মকর্তাকে আক্রমণ করেন। পরে তাকে নয় বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে তার পরিবার তাকে নির্দোষ দাবি করে আসছে। আর মার্কিন সরকারের দাবি তাকে অন্যায়ভাবে আটক রাখা হয়।

সূত্র: আল জাজিরা

 

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম