১০ লাখ মার্কিনির প্রাণ কেড়েছে করোনা

বিদেশ ডেস্ক
১২ মে ২০২২, ১১:১২আপডেট : ১২ মে ২০২২, ১১:১২

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের মহামারিতে প্রাণ হারানো মানুষের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের হিসেব অনুযায়ী এই সংখ্যা সান ফ্রান্সিসকো কিংবা সিয়াটলের পুরো জনসংখ্যার চেয়ে বেশি। এছাড়াও এর অর্থ প্রতি ৩২৭ মার্কিনির মধ্যে একজন এই মহামারিতে মারা গেছেন।

২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) যখন কোভিড-১৯ কে বৈশ্বিক মহামারি ঘোষণা করে তখন যুক্তরাষ্ট্রে এই ভাইরাসে মৃতের সংখ্যা ছিল ৩৬৫ জন। এর পরের কয়েক মাসে প্রাণঘাতী এই ভাইরাস দাবানলের মতো ছড়িয়ে পড়ে। নিউ ইয়র্ক শহরের মতো ঘন বসতির শহর এলাকার উর্বর ভিত্তি পেয়ে যুক্তরাষ্ট্রের প্রতিটি কোনায় ছড়িয়ে পড়ে এই ভাইরাস।

২০২০ সালের জুনে যুক্তরাষ্ট্রে মৃতের পরিমাণ ছাড়িয়ে যায় প্রথম বিশ্বযুদ্ধে নিহত মোট মার্কিন নাগরিকের সংখ্যা। ২০২১ সালের জানুয়ারি নাগাদ দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত মার্কিন সেনার চেয়েও বেশি মানুষের মৃত্যু হয় করোনাভাইরাসে। ওই সময়ে চার লাখ ৫ হাজারের বেশি মার্কিনির মৃত্যু হয় এই ভাইরাসে।

পৃথিবীর খুব অল্প কয়েকটি স্থানেই পৌঁছাতে পারেনি করোনাভাইরাস। বিশ্বজুড়ে এই ভাইরাস নিশ্চিতভাবে প্রাণ কেড়েছে অন্তত ৬৭ লাখ মানুষের। তবে নিহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি।

/জেজে/
সম্পর্কিত
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের