উ. কোরীয়দের চাকরি দেওয়া নিয়ে হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

বিদেশ ডেস্ক
১৭ মে ২০২২, ১১:৫৮আপডেট : ১৭ মে ২০২২, ১১:৫৮

যুক্তরাষ্ট্র সতর্ক করে জানিয়েছে, উত্তর কোরিয়ার আইটি কর্মীরা পরিচয় লুকিয়ে ঘরে বসে করা কাজ করা চাকরি খুঁজছে। তাদের লক্ষ্য পিয়ংইয়ংয়ের জন্য অর্থ চুরি করা। যুক্তরাষ্ট্রের তিনটি সরকারি সংস্থা জানিয়েছে, এদের অনেকেই নিজেদের এশিয়ার অন্য অংশ থেকে আসা বলে পরিচয় দিচ্ছে।

যুক্তরাষ্ট্রের অভিযোগ চাকরি খুঁজতে থাকা আইটি কর্মীরা উত্তর কোরিয়ার অস্ত্র কর্মসূচিতে অর্থায়ন করতে চায়, যা আন্তর্জাতিক নিষেধাজ্ঞার লঙ্ঘন। গত কয়েক মাসে উত্তর কোরিয়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। গত মার্চে পিয়ংইয়ং ২০১৭ সালের পর প্রথমবারের মতো আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়।

সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর, মার্কিন রাজস্ব দফতর এবং কেন্দ্রীয় তদন্ত ব্যুরো যৌথ বিবৃতিতে এই বিষয়ে সতর্ক করেছে। এতে বলা হয়েছে, ‘ডিপিআরকে (উত্তর কোরিয়া) ব্যাপক বিধ্বংসী অস্ত্র এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির জন্য রাজস্ব সংগ্রহের জন্য অতি দক্ষ হাজার আইটি কর্মী সারা বিশ্বে ছড়িয়ে দিচ্ছে, যা যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘের নিষেধাজ্ঞার লঙ্ঘন।’

ওই বিবৃতিতে বলা হয়, এসব কর্মীরা উত্তর কোরিয়া এবং অন্য দেশে বসবাস করছে। অন্য দেশের মধ্যে মূলত চীন ও রাশিয়ায় বসবাস করছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া আফ্রিকা এবং দক্ষিণ পূর্ব এশিয়াতেও অল্প কিছু কর্মী রয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন।

বিবৃতিতে বলা হয়েছে, এসব আইটি কর্মীরা নির্দিষ্ট আইটি দক্ষতার বিদ্যমান চাহিদার সুযোগ নিচ্ছে। এসব কর্মীরা সফটওয়্যার, মোবাইল এপ্লিকেশন ডেভেলপমেন্ট ছাড়াও উত্তর আমেরিকা, ইউরোপ এবং পূর্ব এশিয়াসহ সারা বিশ্বের গ্রাহকদের কাছ থেকে ফ্রিল্যান্স চাকুরির চুক্তি নিচ্ছে।

ওই বিবৃতিতে বলা হয়েছে, যেসব কোম্পানি উত্তর কোরিয়ার কর্মীদের চাকুরি দিচ্ছে তারা নিষেধাজ্ঞা ভঙ্গ করায় আইনি দণ্ডের মুখোমুখি হতে পারে।

সূত্র: বিবিসি

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম