আইওয়াতে হারলেন মুসলিমবিদ্বেষী ট্রাম্প

বিদেশ ডেস্ক
০২ ফেব্রুয়ারি ২০১৬, ১০:১৭আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:০৬

রিপাবলিকান প্রার্থীদের ভোটাভুটিতে জয় পেয়েছেন টেড ক্রুজ

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে দেশটিতে শুরু হয়েছে প্রার্থী নির্বাচন প্রক্রিয়া। এর অংশ হিসেবে আইওয়া অঙ্গরাজ্যে রিপাবলিকান পার্টির প্রার্থীদের ভোটাভুটিতে জয় পেয়েছেন টেক্সাসের থেকে নির্বাচিত দলটির সিনেটর টেড ক্রুজ। এর মাধ্যমে প্রার্থী বাছাইয়ের প্রথম দফাতেই পরাজিত হলেন আরেক আলোচিত প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে এই প্রথমবারের মতো দেশটির কোনও অঙ্গরাজ্যে প্রার্থী বাছাই নিয়ে ভোটাভুটি হলো। আর আইওয়া’র এই রিপাবলিকান ককাসে জয় পেয়ে দারুণ উচ্ছ্বসিত টেড ক্রুজ।
এর আগে জাতীয়ভাবে জনমত জরিপে এগিয়ে ছিলেন ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প। কিন্তু দলীয় ফোরামে প্রথম দফার ভোটাভুটিতেই জয়ের স্বাদ বঞ্চিত হলেন তিনি। আইওয়ায় দ্বিতীয় হয়েছেন তিনি।
তৃতীয় অবস্থানে রয়েছেন ফ্লোরিডার সিনেটর মার্কো রুবিও।

আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্র তার ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচন করবে। প্রার্থী নির্বাচনের প্রক্রিয়ায় প্রথমেই রয়েছে আইওয়া অঙ্গরাজ্য। সূত্র: বিবিসি।

/এমপি/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম