“ওবামার মসজিদ পরিদর্শন দীর্ঘ প্রতিক্ষীত”

বিদেশ ডেস্ক
০২ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:১৪আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:৩৪


“ওবামার মসজিদ পরিদর্শন দীর্ঘ প্রতিক্ষীত” আগামী বুধবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বাল্টিমোরে একটি মসজিদ পরিদর্শনে যাচ্ছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। প্রেসিডেন্ট হিসেবে এই প্রথমবারের মতো তিনি দেশটির কোনও মসজিদ পরিদর্শন করবেন। মুসলমানদের ব্যাপারে যুক্তরাষ্ট্রের একজন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থীর ক্রমবর্ধমান অসহিষ্ণু অবস্থানের মধ্যেই এ সিদ্ধান্ত নিলেন ওবামা। এ পরিদর্শনকে স্বাগত জানিয়ে দেশটির মুসলিমরা বলছেন, এই সফর দীর্ঘ প্রতিক্ষীত এবং মুসলমানদের জন্য সম্মানজনক।
হোয়াইট হাউস থেকে ওবামা’র মসজিদ সফরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
মসজিদটির নাম ‘আল রাহমান মসজিদ'। ১৯৮০ সালে ইসলামিক সোসাইটি অব বাল্টিমোর এ মসজিদটি প্রতিষ্ঠা করে।
হোয়াইট হাউসের মুখপাত্র কিথ ম্যালে জানান, মুসলিম মার্কিনিরা আমাদের বন্ধু, প্রতিবেশী, সহকর্মী ও ক্রীড়াবিদ। তারা আমাদের দেশরক্ষায়ও কাজ করছেন। এ কথাগুলো সবাইকে জানাতেই প্রেসিডেন্ট ওবামার বাল্টিমোরের মসজিদ পরিদর্শনের কর্মসূচি।

ওবামার এই মসজিদ পরিদর্শন কর্মসূচির আয়োজক ইসলামিক সোসাইটি অব বাল্টিমোর (আইএসবি)। মসজিদ পরিদর্শনকালে সেখানে উপস্থিত মুসল্লিদের সঙ্গে মতবিনিময় করবেন ওবামা। তাদের উদ্দেশে ভাষণ দেবেন তিনি।

আইএসবি প্রেসিডেন্ট মাকবুল প্যাটেল আল জাজিরাকে বলেন, “প্রেসিডেন্ট ওবামা আমাদের সেন্টারে আসছেন। এতে আমরা সম্মানিত বোধ করছি। আইএসবি একটি বিশাল সংস্থা। এই ইসলামিক সেন্টারটির সঙ্গে কয়েক হাজার পরিবার জড়িত রয়েছেন।”

কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশন্স-কেয়ারের মুখপাত্র ইব্রাহিম বলেন, "তার (ওবামা) মসজিদে আগমনে ‘পারষ্পরিক শ্রদ্ধাবোধ’ প্রকাশের চিরাচরিত মার্কিন রীতির স্পষ্ট বহিঃপ্রকাশ ঘটবে এবং ধর্মীয় বিদ্বেষ ছড়াতে আগ্রহীদের কাছেও এটা একটা ইতিবাচক বার্তা পৌঁছাবে।”

ইসলামিক সোসাইটি অব বাল্টিমোর প্রায় আট একর এলাকাজুড়ে অবস্থিত। সেখানে মসজিদ ছাড়াও একটি স্কুল এবং একটি মাল্টিপারপাস হল রয়েছে।

এর আগে ২০১০ সালে ইন্দোনেশিয়ার জাকার্তার একটি মসজিদ পরিদর্শন করেন ওবামা। সেখানে তিনি ভাষণও দিয়েছিলেন। সূত্র: আল জাজিরা।

/এমপি/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম