মৃত ছেলের হৃৎস্পন্দন শুনে কান্নায় ভেঙে পড়লেন মা

বিদেশ ডেস্ক
০২ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:৫৩আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:৫৫

মৃত ছেলের হৃৎস্পন্দন শুনে কান্নায় ভেঙে পড়লেন মা মাত্র সাত মাস বয়সে মারা গিয়েছিল তার ছেলে। মারা যাওয়ার কম দিন হয়নি। ২০১৩ সালে মারা যাওয়া সেই ছেলেটির হৃৎপিণ্ডটা এখনও বেঁচে আছে। প্রায় তিন বছর পর ছেলের হৃদয়ের হৃৎস্পন্দন শুনে কান্নায় ভেঙে পড়লেন অকালে চলে যাওয়া ছেলেটির মা!
২০১৩ সালে পরিচারিকার প্রেমিকের নির্যাতনে মারা যায় হিথার ক্লার্কের সাত মাসের ছেলে। আজীবন ছেলে হারানোর শোক নিয়েই বেঁচে থাকতে হবে, জানা ছিল হিথারের। তবে মৃত্যুর কাছে হার মানেননি তিনি। ছেলে লুকাসের অঙ্গ দান করে প্রাণ বাঁচিয়েছেন আরও তিন শিশুর। লুকাসের হৃৎপিণ্ড প্রতিস্থাপিত হয়েছে ১৮ মাসের জর্ডন ড্রেকের শরীরে। লুকাসের হৃদয় পেয়ে পুনর্জন্ম হয় জর্ডনের।
শুক্রবার জর্ডনের সঙ্গে দেখা করেন হিথার ক্লার্ক। এখন জর্ডনের বয়স ৪ বছর। কানে স্টেথোস্কোপ লাগিয়ে তার শরীরে লুকাসের হৃৎস্পন্দন শুনেছেন। আর কান্নায় ভেঙে পড়েছেন। কাঁদতে কাঁদতে হিথার জড়িয়ে ধরেন জর্ডনের মা এসথার গনজালেসকে। এসথারের চোখেও তখন জল। কাঁদতে কাঁদতে হিথারকে তিনি বললেন, ‘এটা কিন্তু লুকাসেরই হৃৎস্পন্দন।’

জর্ডনের সঙ্গে দেখা করার কথা ফেসবুকে আগেই লিখেছিলেন হিথার। দেখা হতেই নিজের একটা টেডি হিথারকে উপহার দিয়েছে জর্ডন। তাকে জাপটে ধরে চুমু খেয়ে ধন্যবাদ জানাতে ভোলেননি হিথারও।

দেখা করে ফেসবুকে হিথার লিখেছেন, মৃত্যুর পরেও ছেলের সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছে অঙ্গদানের সিদ্ধান্ত। পুনর্জন্ম হয়েছে দুই শিশুর, হৃদয় মিলিয়েছে দুই মাকেও।

সূত্র: মেইল অনলাইন।

/এএ/

সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী