যুক্তরাষ্ট্রে আবারও নির্বিচার গুলিবর্ষণ, নিহত ৩

বিদেশ ডেস্ক
০৩ জুন ২০২২, ১৩:২৩আপডেট : ০৩ জুন ২০২২, ২৩:৪০

যুক্তরাষ্ট্রের লোয়া অঙ্গরাজ্যে একটি চার্চের পার্কিং এলাকায় বৃহস্পতিবার নির্বিচারে গুলি চালিয়ে দুই নারীকে খুন করেছে এক ব্যক্তি। পুলিশ জানিয়েছে, পরে নিজের দিকে গুলি চালিয়ে মারা যায় ওই ব্যক্তি। গত কয়েক দিনের মধ্যে দেশটিতে এনিয়ে তৃতীয়বারের মতো নির্বিচার গুলি চালানোর ঘটনা ঘটেছে।

বন্দুক সহিংসতা নিয়ে প্রেসিডেন্ট জো বাইডেন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার কিছুক্ষণের মধ্যেই লোয়া অঙ্গরাজ্যে গুলি চালানোর ঘটনা ঘটে। গত কয়েক দিনে নিউ ইয়র্কেরর বাফেলো, টেক্সাসের উভালদে এবং ওকলাহোমার তুলসায় নির্বিচার গুলি চালানোর ঘটনা ঘটেছে। এছাড়া বৃহস্পতিবার উইসকনসিনের র‍্যাসিনে এক গোরস্থানে শেষকৃত্যে আরেক গুলি চালানো ঘটনায় দুই জন আহত হয়েছেন।

লোয়ায় গুলি চালানোর ঘটনাটি ঘটে কর্নারস্টোন চার্চের বাইরে। আমেস শহরের এই চার্চের ভেতরে অনুষ্ঠান চলার মধ্যে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তা নিকোলাস লেনি।

লেনি জানান, ঘটনাস্থলে পৌঁছানোর পর তিনটি মরদেহ পাওয়া যায়। তবে তাদের পরিচয় কিংবা তাদের মধ্যে কোনও সম্পর্ক ছিল কিনা তা প্রকাশ করেননি তিনি। লেনি বলেন, ‘দৃশ্যত এটি বিচ্ছিন্ন, একক হামলার ঘটনা’।

এই হামলার কয়েক ঘণ্টা আগে প্রেসিডেন্ট জো বাইডেন অ্যাসল্ট রাইফেল নিষিদ্ধ, অতীত ইতিহাস খতিয়ে দেখার আওতা সম্প্রসারণ এবং বন্দুক নিয়ন্ত্রণে অন্যান্য পদক্ষেপ নিতে কংগ্রেসের প্রতি আহ্বান জানান। সাম্প্রতিক গুলি চালানোর দিকে ইঙ্গিত করে বাইডেন বলেন, ‘যথেষ্ট, যথেষ্ট হয়েছে’।

সূত্র: রয়টার্স

/জেজে/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম