এবার যুক্তরাষ্ট্রে কারখানায় সহকর্মীর গুলিতে নিহত ৩

বিদেশ ডেস্ক
১০ জুন ২০২২, ১৬:৪৫আপডেট : ১০ জুন ২০২২, ১৬:৫৪

আবারও বন্দুক হামলার ঘটনা ঘটলো যুক্তরাষ্ট্রে। এবার মেরিল্যান্ড অঙ্গরাজ্যের স্মিথবার্গ শহরে কারখানায় সহকর্মীর গুলিতে প্রাণ গেলো তিনজনের। আরও একজন গুরুতর আহত হয়েছেন। খবর আল জাজিরার।

ওয়াশিংটন কাউন্টি শেরিফ ডগ মুলেনডোর বলেছেন, বৃহস্পতিবার দুপুর ২টা ৩০ এর দিকে ঘটনাটি ঘটে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে নিরাপত্তা বাহিনী। হামলাকারী এবং নিহতরা একই জায়গায় কাজ করতো বলে জানা গেছে।

শেরিফের কার্যালয় জানিয়েছে, হামলাকারী ও তার গাড়ি সম্পর্কে বর্ণনা শুনে এক সন্দেহভাজনকে শনাক্ত করে পুলিশের সদস্যরা। পরে ওই ব্যক্তির গাড়ি থামানোর চেষ্টার সময় একটি আধা স্বয়ংক্রিয় বন্দুক থেকে গুলি ছুড়তে শুরু করেন সন্দেহভাজন। এসময় পুলিশের এক সদস্য আহত হন। আত্মরক্ষার্থে পুলিশ সদস্যরা পাল্টা গুলি ছুড়লে সন্দেহভাজনও আহত হন বলে জানা গেছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের একাধিক স্থানে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। টেক্সাসে একটি প্রাইমারি স্কুলে অস্ত্রধারীর হামলায় ১৯ শিক্ষার্থী নিহত হয়। এর কিছুদিন আগেই নিউ ইয়র্কের সুপার মার্কেটে হামলায় প্রাণ হারান ১০ জন। যুক্তরাষ্ট্রজুড়ে বন্দুক হামলার ঘটনা বেড়ে যাওয়ায় অস্ত্র আইন কঠোর করার দাবি তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

সূত্র: 

/এলকে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম